Rohit Sharma: রোহিত শর্মা দিলেন পুত্রসন্তানের আগমন-বার্তা, ইনস্টাগ্রামে পোস্ট ফ্যামিলি পিকচার
Rohit Sharma: রোহিত শর্মা ও রীতিকা সাজদেহর কোলে যে দ্বিতীয় সন্তান এসেছে তা জানা যায় গতকাল রাতেই। যদিও আজ সরকারিভাবে সেই ঘোষণা করলেন রোহিত।
তার আগে রাতেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ জেতার পর রোহিতকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দেয়। সোশ্যাল মিডিয়াও ছিল সরগরম।

রোহিত শর্মা সন্তানসম্ভবা স্ত্রী রীতিকার পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ায় যাননি। কয়েক দিন ধরে তা নিয়ে বেশ দোটানাতেও ছিলেন। অবশেষে নিশ্চিন্ত হয়েই তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারবেন। তবে পারথ টেস্টে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
আজ রোহিত ইনস্টাগ্রামে এটি বিশেষ ছবি পোস্ট করেছেন। যার মাধ্যমে জানিয়েছেন, তাঁদের পরিবার এখন চার সদস্যের। গতকাল ছিল গুরু নানকের জন্মদিন। শুভদিনেই রোহিত দ্বিতীয়বার বাবা হলেন। রোহিতের পোস্টের ক্যাপশন- ১৫.১১.২০২৪। অর্থাৎ গতকালই তাঁর পুত্রের জন্ম হয়েছে।
দক্ষিণ আফ্রিকা থেকে তিলক বর্মা জানিয়েই দিয়েছেন, তিনি দেশে ফিরেই রোহিতের পরিবারের সঙ্গে দেখা করবেন, দেখবেন নবজাতককে। দেশে থাকলে তিনি এই সময় রোহিতের পাশেই থাকতেন বলেও জানান। সূর্যকুমার যাদব বলেছেন, আরেক ক্রিকেটারের জন্ম হলো। তার জন্য ছোট আর্মগার্ড, প্যাড রেডি রাখতে হবে।
সোশ্যাল মিডিয়াতেও রোহিত ও রীতিকাকা অভিনন্দন জানানো হচ্ছে। অনেকেই লিখেছেন, জুনিয়র হিটম্যানের আবির্ভাব হলো। জনৈক নেটাগরিক রোহিতের পোস্টে লিখেছেন, মুম্বইয়ের ক্রিকেটকে কাঁপিয়ে দেবে এই নবজাতক।
২০১৫ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী রীতিকাকে বিয়ে করেছিলেন রোহিত। ২০০৮ সালে তাঁদের প্রথম পরিচয়। তারপরই বাড়ে ঘনিষ্ঠতা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জন্ম হয় রোহিত-রীতিকার কন্যা সামাইরার। তার জন্মের প্রায় ৬ বছর পর রোহিত-রীতিকার পরিবারে এলো দ্বিতীয় সন্তান।












Click it and Unblock the Notifications