প্রথম ভারতীয় হিসেবে এই নজির রোহিত শর্মার, বিস্তারিত জেনে নিন
রাঁচিতে নিজের টেস্ট কেরিয়ারের প্রথমল দ্বিশতরান করার পাশাপাশি এমন এক অনন্য নজিরের মালিক হলেন রোহিত শর্মা, যে রেকর্ড অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই।
রাঁচিতে নিজের টেস্ট কেরিয়ারের প্রথমল দ্বিশতরান করার পাশাপাশি এমন এক অনন্য নজিরের মালিক হলেন রোহিত শর্মা, যে রেকর্ড অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। এক নজরে দেখে নিন রোহিত শর্মার ব্যাটে গড়া সেই নজির।

ছক্কা মেরে দ্বিশতরান
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত দ্বিশতরান করেছেন রোহিত শর্মা। ওভার বাউন্ডারি মেরে এই নজির গড়েছেন হিটম্যান। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গে এলগিজির বলে ২০০ পেরোন ভারতের ডান হাতি ওপেনার।

ভারতীয়দের মধ্যে নেই
ছক্কা মেরে দ্বিশতরান করার নজির রোহিত শর্মার আগে আর কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই বলেই জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। রোহিত শর্মাই প্রথম, যিনি এমন নজির গড়লেন।

দেড়শোর ওপর রান দুই বার
প্রথম ভারতীয় ওপেনার হিসেবে একই টেস্ট সিরিজে ২টি দেড়শো ও তার বেশি রান করার নজির গড়লেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই টেস্ট সিরিজে ২টি দেড়শো ও তার বেশি রান করার নজিরও প্রথম ওপেনার হিসেবে উঠল হিটম্যানেরই ঝুলিতে।

রোহিতের আগে কে
ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার পাশেই আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২-১৩ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই টেস্ট সিরিজে দুই বার দেড়শো ও তার বেশি রান করেন মাইকেল।












Click it and Unblock the Notifications