ভিডিও: শেষ বিশ্বজয়ের স্বপ্ন, ডাগ আউটে বসে চোখের জল ধরে রাখতে পারলেন না রোহিত
শেষ বিশ্বজয়ের স্বপ্ন, ডাগ আউটে বসে চোখের জল ধরে রাখতে পারলেন না রোহিত
বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ভারতের। সেমিফাইনালের আগে পর্যন্ত দুর্ধর্ষ খেলে আসা ভারত এত শোচনীয় ভাবে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। দলের এই পরাজয় শুধু কোটি কোটি ভারতীয় সমর্থকদেরই হতাশ করেনি, মানসিক ভাবে ভেঙে দিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে।

ম্যাচের শেষে ইংল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে রোহিত শর্মা হাত মেলালেও ডাগ আউটে ফিরে এই হারে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। ডাগ আউটে একা বসে এই হারকে নিয়েই হয়তো নিভৃতে ভাবছিলেন রোহিত, হয়তো ভাবছিলেন কী ভাবে এক সঙ্গে গোটা বোলিং ইউনিট ভেঙে পড়ল এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে। ভারতের এই হারের প্রধান কারণ বোলারদের ব্যর্থতা যদি হয় তা হলে দ্বিতীয় কারণ নিঃসন্দেহে ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিং। যেই ভারতীয় বোলিংকে খেলতে নাকানি চোবানি খেতে হয়েছে অন্যান্য দলগুলিকে সেই ভারতীয় বোলারদের নিয়ে রীতি মতো ছেলেখেলা করেছেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার এবং অ্যালেক্স হেলস। তাঁদের যুগলবন্দী ভারতকে ১০ উইকেটে হারের লজ্জা দেওয়ার পাশাপাশি রবিবারের ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করে নেন।
— Tanay Vasu (@videoformtanay) November 10, 2022
বিধ্বস্ত রোহিতের চোখে জল এ দিন অনেক কথাই বলে দিচ্ছিল। বিশ্বকাপ জয় যে কোনও দলের প্রধান লক্ষ্য থাকে, এই বিশ্বকাপকে পাখির চোখ করে ভারতীয় দল বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নিজেদের তৈরি করেছে। কিন্তু তীরে এসেও এই ভাবে তরির ডুবে যাওয়া মেনে নেওয়া কঠিন। আর দু'টো ম্যাচ জিতলেই যেখানে দীর্ঘ সময়ে খরা কাটিয়ে আইসিসি ইভেন্ট জেতার হাতছানি সেখানে এই হার সমস্ত মনবলকেই গুঁড়িয়ে দেয়।
মানসিক ভাবে ভেঙে পড়়া রোহিতকে সামলাতে এগিয়ে আসেন রাহুল দ্রাবিড় এবং রোহিতের কানে কুছি কথা তিনি বলেন। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন রোহিত। টেলিভিশনের ক্যামেরা মাঠের এক একটা ঘাসকেও তুলে ধরে প্রতিটা মানুষের সামনে। হয়তো দেশবাসীর কাছে অধিনায়কের ভেঙে পড়ার বার্তা দিতে চাননি রাহুল তাই এগিয়ে গিয়েছিলেন অধিনায়ককে স্বাভাবিক করতে। কিন্তু এই দলকে নিজের হাতে তৈরি করে এত দূর নিয়ে এসেও শেষ মুহূর্তে ব্যর্থ হওয়া সেই মানুষটা ভিতর থেকে যে ভেঙে পড়েছে তার কষ্ট কী কেউ ভাগ করে নিতে পারে। রোহিতের মতো ক্রিকেটাররা আছেন বলেই আজও হয়তো বিশ্বের সেরা খেলাগুলির মধ্যে অন্যতম স্থান নিয়ে রয়েছে ক্রিকেট।












Click it and Unblock the Notifications