লখনউ-এ বাবরের নজির ছোঁয়ার হাতছানি রোহিত শর্মার সামনে, টপকে যেতে পারেন গাপ্তিলকেও

লখনউ-এ বাবরের নজির ছোঁয়ার হাতছানি রোহিত শর্মার সামনে, টপকে যেতে পারেন গাপ্তিলকেও

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা রান স্কোরার রোহিত শর্মা এবং বর্তমানে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে লখনউ-এ অধিনায়ক হিসেবে এক হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার সুযোগ রয়েছে রোহিতের সামনে।

বাবরের নজির স্পর্শের হাতছানি:

বাবরের নজির স্পর্শের হাতছানি:

প্রথম টি-২০ ম্যাচে রোহিত যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ রান করতে পারেন তা হলে বাবর আজমের সঙ্গে একই তালিকায় উঠে আসবেন তিনি কারণ অধিনায়ক বাবরের ১০০০ টি-২০ রান পূর্ণ করতে লেগেছিল ২৬টি ইনিংস, এটিও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২৬ নম্বর ইনিংস হতে চলেছে রোহিতের কাছে।

বিরাটের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন বাবর:

বিরাটের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন বাবর:

বিরাটের তৈরি করা নজির ভেঙে ২৬ ইনিংসে অধিনায়ক হিসেবে এক হাজার রান পূর্ণ করেছিলেন বাবর আজম। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৩০ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন।

অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রান করা পাঁচ ক্রিকেটার এবং তাঁদের ইনিংস সংখ্যা:

অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রান করা পাঁচ ক্রিকেটার এবং তাঁদের ইনিংস সংখ্যা:

অধিনায়ক হিসেবে সব থেকে কম ইনিংসে হাজার রান করেছেন বাবর আজম। পাকিস্তানের দল নেতাকে প্রথম এক হাজার রান পূর্ণ করতে সময় লাগে ২৬টি ইনিংস। ৩০ ইনিংস প্রয়োজন পড়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকা এবং বিশ্ব একাদশের নেতৃত্ব দিয়ে এই একই নজির স্পর্শ করতে ৩১ ইনিংস সময় লেগেছিল ফাফ দু প্লেসিসের। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেন। ৩৬ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার হাতছানি:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার হাতছানি:

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ওঠার হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। প্রথম টি-২০ ম্যাচেই মার্টিন গাপ্তিলকে ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। এর জন্য তাঁর প্রয়োজন মাত্র ৩৭ রান। গত দুই বছর ধরে শীর্ষ স্থান দখলের লড়াইয়টা বারবার গাপ্তিল এবং কোহলি'র মধ্যেই হয়েছে। দেখার বিষয় হবে যখন এই তিন ক্রিকেটার অবসর ঘোষণা করবেন তখন কে কোথায় দাঁড়িয়ে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+