IND vs ENG: অধিনায়ক রোহিতের সামনে নতুন মাইলস্টোনের হাতছানি, বেদী-গাভাসকরদের রেকর্ড ভাঙার সুযোগ
টি২০-র ধামাকার আগে টেস্টের মেগা লড়াই। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদে হবে প্রথম টেস্ট ম্যাচ। ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বিরাট কোহলি। ফলে ভারতীয় ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে রোহিত শর্মাকে। এই সিরিজে অধিনায়ক হিসাবে তাঁর সামনে কিংবদন্তিদের টপকে যাওয়ার হাতছানি।
বিরাট কোহলি সীমিত ওভারের পাশাপাশি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লে রোহিতের কাঁধেই উঠে নেতৃত্বের ভার। এখনও পর্যন্ত ভারতীয় দলকে ১১টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয় এনে দিতে পেরেছেন ৬ ম্যাচে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিতের সামনে অপেক্ষা করছে একাধিক রেকর্ডের। এমনকি বিষেণ সিং বেদী, সুনীল গাভাসকর, নবাব পাতৌদিকেও টপকে যেতে পারেন হিটম্যান।

অর্থ্যাত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে চারটিতে জয় পেলে রোহিত গাভাসকর ও পাতৌদিকে টপকে যেতে পারবেন। ২০২৩ সালে রোহিতের নেতৃত্বেই ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলকে জেতাতে পারেননি। এমনকি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থাকে। ১-১ ফলে সিরিজ সমাপ্ত হয়।
এবার ঘরের মাঠে রোহিতের সামনে বড় চ্যালেঞ্জ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে । ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচিতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়।
সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।












Click it and Unblock the Notifications