IND vs ENG: প্রয়োজন ৫০ রান, কটকেই সচিনের রেকর্ড ভাঙার সুযোগ রোহিত শর্মার সামনে
বর্তমানে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রোহিত শর্মার। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, বর্ডার গাভাসকর ট্রফি বা রঞ্জি লাল বলে রানের খরা অব্যাহত। মনে করা হয়েছিল সাদা বলে ফিরলেই রোহিতকে স্বমহিমায় দেখা যাবে। কিন্তু কোথায় কী! নাগপুরে প্রথম একদিনের ম্যাচে রান পাননি। তবে কটকে রোহিতের সামনে রেকর্ড সৃষ্টির হাতছানি রয়েছে।
সীমিত ওভারের ক্রিকেটে ওপেনার হিসাবে রোহিত শর্মা ভারতের অন্যতম ভরসা। এমনকি টেস্টেও বিগত কয়েক বছরে তাঁকেই ওপেন করানো হচ্ছে। রোহিতের সাম্প্রতিক পরিসংখ্যান দেখেন তাঁকে বিচার করলে বোধহয় ভুল হবে। কারণ পরিসংখ্যান বলছে অন্য কথা। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ৫০ রান করতে পারলেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন রোহিত।

এখনও পর্যন্ত ভারতীয় ওপেনার হিসাবে ৩৪৬ ম্যাচে ৪৮.০৭ গড়ে ১৫৩৩৫ রান করেছেন। ৩৭ বছর বয়সী রোহিত ৩৪২ ম্যাচে ৪৫.২২ গড়ে ১৫২৮৫ রান করেছেন। এরফলে কটকে সচিনকে টপকে যেতে আর মাত্র ৫০ রান প্রয়োজন রোহিতের। বীরেন্দ্র শেহওয়াগ ভারতীয় ওপেনারদের তালিকায় ১ নম্বরে আছেন। তিনি ৩২১ ম্যাচে ৪১.৯০ গড়ে ১৫৭৫৮ রান করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে ওপেনারদের তালিকায় ৮ নম্বরে আছেন রোহিত। সবার উপরে আছেন শ্রীলঙ্কান প্রাক্তনী সনৎ জয়সূর্য। তিনি ৫০৬ ম্যাচে ১৯২৯৮ রান করেছেন। দ্বিতীয়স্থানে থাকা ক্রিস গেইল ৪৪১ ম্যাচে ১৮৮৬৭ রান করেছেন। তৃতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার ৩৭৪ ম্যাচে ১৮৭৪৪ রান করেছেন। গ্রেম স্মিথ ৩৪২ ম্যাচে ১৬৯৫০ রান করেছেন।
ডেসমন্ড হেইন্স ৩৫৪ ম্যাচে ১৬১২০ রান করেছেন। বীরেন্দ্র শেহওয়াগ ৩২১ ম্যাচে ৪১.৯০ গড়ে ১৫৭৫৮ রান করেছেন। সচিন তেন্ডুলকর ৩৪৬ ম্যাচে ৪৮.০৭ গড়ে ১৫৩৩৫ রান করেছেন। রোহিত ৩৪২ ম্যাচে ৪৫.২২ গড়ে ১৫২৮৫ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও দুটি একদিনের ম্যাচ খেলবেন রোহিত। এরপর আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ছন্দ ফিরে পেলে শুধু সচিন নয় বীরেন্দ্র শেহওয়াগকেও টপকে যেতে পারেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেও হিটম্যান ব্যর্থই হয়েছিলেন। করেছেন মাত্র ২ রান। টেস্ট, রঞ্জি ট্রফি এমনকি ওডিআই ফর্ম্যাটে ফিরেও রান পাননি রোহিত। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছ। অবসর নিয়ে নানা খবর প্রকাশ্যে আসছে। কিন্তু সেই সব কিছুকে মানতে নারাজ রোহিত। রোহিত শর্মা ব্যাট হাতে নামলেই রান পাচ্ছেন না। তাঁর ব্যাট আর আগের মতো আর সেই ছন্দে নেই। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত ব্যর্থ হয়েছেন। চরম সমালোচনা হচ্ছে।












Click it and Unblock the Notifications