বিরাটের থেকে ভাল টেস্ট অধিনায়ক হয়ে উঠতে পারেন রোহিত, জানালেন ভারতের প্রাক্তন ওপেনার
বিরাটের থেকে ভাল টেস্ট অধিনায়ক হয়ে উঠতে পারেন রোহিত, জানালেন ভারতের প্রাক্তন ওপেনার
বিরাট কোহলির থেকেও দক্ষ টেস্ট অধিনায়ক হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। মিডাস টাচ নিয়ে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন গ্রহণ করেছেন রোহিত শর্মা।
তাঁর অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত।

রোহিতের নেতৃত্বে এখনও কোনও ম্যাচে হারেনি ভারতীয় দল। মুম্বইকরের নেতৃত্বে ভারতের এই পারফরম্যান্সের ভুয়োঁশি প্রশংসা শোনা গেল জাতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরের কন্ঠে। দলের পাশাপাশি আলাদা ভাবে জাফর প্রশংসা করেছেন রোহিতের। তিনি জানিয়েছেন, বিরাট কোহলির তুলনায় ভাল অধিনায়ক হয়ে উঠতে পারেন রোহিত শর্মা।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা মিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলেছে ভারত এবং প্রতিটা ম্যাচেই জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সম্প্রতি টেস্ট সিরিজে তারা ২-০ ব্যবধানে পরাজিত করেছে শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয়ের সৌজন্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। টেমসের তীরেই খেলা হবে ম্যাচটি। গত বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি করোনার কারণে খেলা হয়নি। সেই ম্যাচটিই এই সফরে খেলবে ভারত।
ইএসপিএন ক্রিকইনফোকে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বলেছেন, "হ্যাঁ, ও হতে পারে (বিরাটের তুলনায় এক জন দক্ষ টেস্ট অধিনায়ক)।
জানি না কতগুলো টেস্টে ও অধিনায়কত্ব করবে কিন্তু ট্যাকটিকালি আমি মনে করি ও অন্যকত সেরা টেস্ট অধিনায়ক এবং আমরা সেই ফলাফল দেখছি। কী ভাবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করছে। মনে হচ্ছে সঠিক ব্যক্তির হাতে অধিনায়কত্ব পড়েছে।"
চলতি বছরের শুরুর দিকে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে গিয়েও টেস্ট সিরিজে ভারত পরাস্থ হওয়ার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। ন্যাশনাল ডিউটি থেকে এখন অন্যান্য ক্রিকেটারদের মতোই দূরে রয়েছেন রোহিত শর্মা।
২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। ২৭ মার্চ দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।












Click it and Unblock the Notifications