ইংল্যান্ড সফরে মহেন্দ্র সিং ধোনির মারাত্মক এই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা
ইংল্যান্ড সফরে মহেন্দ্র সিং ধোনির মারাত্মক এই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা
২০১৪ সালের পর প্রথম বার ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এজবাস্টন টেস্ট হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলেও সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছে ভারত। এই সিরিজেই মহেন্দ্র সিং ধোনির বিরাট বড় একটি রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স:
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে হারলেও সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। টি-২০ এবং ওডিআই সিরিজ ভারতীয় দল জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। ২০১৪ সালের পর প্রথম বার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে ওডিআই সিরিজ জিতল ভারত। তার সঙ্গে নতুন সংযোজন টি-২০ সিরিজে জয়।

ধোনির রেকর্ড ভেঙে নতুন অধ্যায় লিখলেন রোহিত শর্মা:
প্রথম ভারত অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজ জিতে রেকর্ড তৈরি করলেন রোহিত শর্মা। প্রথম বার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে গিয়ে ভারতকে সিরিজ জেতান মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯০ সালে এই কৃতিত্ব আজহারের ভারত অর্জন করেছিল। এর পর এই কৃতিত্ব অর্জন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে ওডিআই সিরিজ জিতেছিল ভারত কিন্তু ১ ম্যাচের টি-২০ সিরিজ জিততে পারেনি ভারত। ৩ রানে পরাজিত হয়েছিল। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে ২০২২ ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজের পাশাপাশি টি-২০ সিরিজও জিতল ভারত।

অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পারফরম্যান্স:
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার জয়ের শতাংশ ৮১.২৫। টি-২০ এবং টেস্ট ক্রিকেটে তাঁর সাফল্যের শতাংশ যথাক্রমে ৮৩.৮৭ এবং ১০০। মহম্মদ আজহারউদ্দিন ১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে ওডিআই সিরিজ জিতেছিলেন। সেটি ছিল ইংল্যান্ডে ভারতের প্রথম একদিনের সিরিজ জয়। দ্বিতীয় বার ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির ভারত জিতেছিল। ২০২২ সালে রোহিত শর্মার ভারত জিতল।

ইংল্যান্ড সফরে শেষ ম্যাচ জিতে রোহিত শর্মার বক্তব্য:
টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও নির্ধারিত ওভারের ক্রিকেটে দাপট দেখিয়েছে ভারত। ওডিআই এবং টি-২০ সিরিজে বিশ্বের অন্যতম সেরা দলকে হারাতে পারায় ভারতের অধিনায়ক রোহিত শর্মার চোখে, মুখে ফুটে উঠেছে তৃপ্তির ছাপ। তৃতীয় এক দিনের ম্যাচের শেষে তিনি বলেছেন, "সাদা বলের ক্রিকেটে একটা দল হিসেবে কিছু অর্জন করার জন্য আমারা এখানে এসেছিলাম। আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি। আমরা বেঞ্চের শক্তি বাড়াতে চেয়েছিলাম কারণ চোটের সমস্যা হতেই থাকবে। আমরা কিছু দারুণ খেলোয়াড় পেয়েছি যারা ওয়েস্ট ইন্ডিজেও সুযোগ পাবে।"












Click it and Unblock the Notifications