Rohit Sharma: ‘ব্যক্তিগত জীবন বলে কিছু নেই’, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে গর্জে উঠলেন রোহিত

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তারকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। মোবাইলবন্দি ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। আইপিএল শেষ হতেই এবার গর্জে উঠলেন রোহিত শর্মা, তাঁর নিশানায় খেলা সম্প্রচারকারী চ্যা‌লেন স্টার স্পোর্টস। রবিবার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে প্রতিবাদে সরব হলেন রোহিত।

সোশাল মিডিয়ায় রোহিত লেখেন, "ক্রিকেটাদের জীবন এখন খোলা পাতার মতো হয়ে গিয়েছে। কারণ ক্যামেরায় তাঁদের প্রতিটি মুহূর্ত আর কথাবার্তা রেকর্ড করা হচ্ছে। অথচ আমাদেরও বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত জীবন রয়েছে। মাঠেই হোক, কিংবা ট্রেনিংয়ের সময় সবকিছুই এখন রেকর্ড করা হয়।'

Rohit Sharma

রোহিত স্টার স্পোর্টসকে সরাসরি নিশানা করে বলেন, 'স্টার স্পোর্টসকে আমার কথাবার্তার অংশ রেকর্ড করতে বারণ করা সত্ত্বেও ওরা ঠিক সেটাই করেছে। এবং তা সম্প্রচারও করেছে। এর মাধ্যমে পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হল। এক্সক্লুসিভ কনটেন্ট পেতে এবং শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত হচ্ছে। তাতে সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে ভরসা, বিশ্বাস ভেঙে যাবে। আশা করব শুভবুদ্ধির উদয় হবে।'

ঘটনার সূত্রপাত কেকেআর-মুম্বই ম্যাচের আগের দিন ৷ ভাইরাল হয় ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা এবং কেকেআরের সহকারী-কোচ অভিষেক নায়ারের মধ্যে কথোপকথন ৷ যদিও সেবার স্টার স্পোর্টস নয়, ভিডিওপোস্ট করা হয়েছিল কেকেআরের তরফে ৷ যদিও রোহিত এবং অভিষেকের কথা বলার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেও সেটা মুছে দিয়েছে কেকেআর। কিন্তু তার আগেই তা ভাইরাল হয়েছে।


কেকেআরের সহকারী কোচ অভিষেকের সঙ্গে কথা বলার সময় রোহিতকে বলতে শোনা যায়, "সব বদলে যাচ্ছে। সে সব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। এটা আমার কাছে একটা বাড়ির মতো। এই মন্দির আমি বানিয়েছি।" এর পরেই প্রাক্তন মুম্বই অধিনায়ককে বলতে শোনা যায় , "আমার কিছু যায় আসে না, এটা আমার শেষ বছর।"

গত শুক্রবার মুম্বইয়ের শেষ ম্যাচ ছিল লখনউ দলের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে রোহিত এবং ধবল কুলকার্নি কথা বলছিলেন। সেটির ভিডিও রেকর্ড করা হচ্ছিল। রোহিত চিত্রগ্রাহকে অনুরোধ করেন, "ভাইয়া, কথাবার্তা রেকর্ড কোরো না। একটা ভিডিও আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে।"

এমনিতেই রোহিতের বদলে হার্দিক পাণ্ডিয়া অধিনায়ক হওয়ায় মুম্বইকে ঘিরে অশান্তির শেষ নেই। রোহিত চেয়েছিলেন যেন কোনও বিতর্ক আর না হয়। কিন্তু রোহিতের অনুরোধেও এই ভিডিও শ্য়ুট করে বাজারজাত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+