বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশেষ নজির রোহিতের, ভারতীয়দের মধ্যেও সেরা
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশেষ নজির রোহিতের, ভারতীয়দের মধ্যেও সেরা
চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্দে্ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য ইনিংস খেলে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন রোহিত শর্মা। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটসম্যান এক বিশেষ নজিরের মালিক হয়েছেন হিটম্যান। এমন এক স্তরে গিয়ে পৌঁছেছেন যে ধারেকাছে নেই কোনও ভারতীয়। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

বিশ্বে প্রথম করে দেখালেন রোহিত
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। তারই সৌজন্যে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন ফর্ম্যাটে শতরান হাসিল করলেন হিটম্যান। চার দলের বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে এর আগে তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি কোনও ক্রিকেটার।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান
চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছনোর জেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চার বার শতরান হাসিল করলেন রোহিত শর্মা। একই টুর্নােমেন্টের অধীনে ভারতের অন্য কোনও ব্যাটসম্যান এতগুলি শতরান হাঁকাতে পারেননি।

রোহিতের শতরান
চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৩১ বলে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ১৮টি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। অজিঙ্ক রাহানের সঙ্গে ১৬২ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন হিটম্যান।

ভারত বনাম ইংল্যান্ড
চেন্নাইয়ের চিপকে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে দেয় ইংল্যান্ড। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে দ্বিতীয় টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে। ফলে দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি।












Click it and Unblock the Notifications