Rohit Sharma:টি২০-র ব্লু প্রিন্টে ব্রাত্য রোহিত! ওডিআইতেও অনিশ্চয়তা, দ্রুত নির্ধারণ হবে ভারত অধিনায়কের ভবিষ্যৎ

Rohit Sharma: দশ ম্যাচ অপরাজিত থাকার পরও বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গিয়েছে ভারতীয় দলের। ফাইনালে হেরে আরও একবার আইসিসি ট্রফিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। বিশ্বকাপ ফাইনালে হারের পরই রোহিত শর্মার সাদা বলের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গেল। এখন থেকেই ২০২৭ সালের পরিকল্পনা শুরু করে দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

দুই বছর আগে বিরাট কোহলি সব ধরণের ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার পর রোহিতকে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়। অধিনায়ক রোহিত এশিয়া কাপ জেতালেও আইসিসি ট্রফি জেতাতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে সাদা বলের ক্রিকেটে হিটম্যানকে আগামী দিনে আদৌও নেতৃত্ব দিতে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Rohit Sharma

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, খুব দ্রুতই নির্বাচক প্রধান অজিত আগারকর এবং রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসবনে বোর্ড কর্তারা। সেখানেই রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হতে পারে। একদিনের ক্রিকেটে এরপর বড় টুর্নামেন্ট ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ।

তবে এরমধ্যে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ আছে। তাই বোর্ডের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ টি২০ বিশ্বকাপই। সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, রোহিত ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়েছেন, তাঁকে টি-টোয়েন্টি দলে না নিলে আপত্তি নেই। নির্বাচকেরাও চাইছেন তরুণদের সুযোগ দিতে। এই পরিস্থিতিতে রোহিত নিজের এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন, তা বুঝে নিতে চাইছেন নির্বাচকেরা।

চার বছর পর রোহিতের বয়স হবে ৪১, ফলে পরের একদিনের বিশ্বকাপ রোহিতের পক্ষে খেলা যে সম্ভব নয় তা এক প্রকার নিশ্চিত। তার উপর গত বছর টি২০ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে খেলেননি রোহিত-বিরাট। তাই এখন থেকেই সাদা বলের ক্রিকেটে নতুন ব্লু প্রিন্ট তৈরি করে নিতে চাইছেন নির্বাচকরা।

বর্তমানে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের ভার থাকে হার্দিক পাণ্ডিয়ার উপরে। মনে করা হচ্ছে আগামী বছর টি২০ বিশ্বকাপে তাঁর উপরই থাকবে নেতৃত্বের দায়িত্ব।

বোর্ড সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে তাতে আপাতত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফোকাস রোহিতের। সব ঠিকঠাক থাকলে তাঁর নেতৃত্বেই খেলবে দল। তবে একইসঙ্গে ওডিআই ক্রিকেটে নতুন নেতার খোঁজও শুরু করে দিতে চাইছে বোর্ড। বর্তমানে পাণ্ডিয়ার চোটের পর রোহিতের ডেপুটি হিসাবে একদিনের ক্রিকেটে যুক্ত হয়েছেন কেএল রাহুল। ফলে তিনিই নেতৃত্বের দৌড়ে অনেুকটাই এগিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+