রোহিত শর্মা ও বিরাট কোহলির টি ২০ আন্তর্জাতিক কেরিয়ার শেষ? নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচনেও খাবেন জোর ধাক্কা

চলতি বছর এখনও অবধি যা ক্রীড়াসূচি রয়েছে তাতে ৬টি টি ২০ আন্তর্জাতিক রয়েছে ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ চলছে। তারুণ্য-নির্ভর দল নিয়ে মুম্বইয়ে প্রথম ম্যাচে জিতেছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত, আজ দ্বিতীয় ম্যাচ। এরপর চলতি মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে।

ভারত সফরে আসছে নিউজিল্যান্ড

ভারত সফরে আসছে নিউজিল্যান্ড

চলতি মাসের ১৮, ২১ ও ২৪ তারিখ যথাক্রমে হায়দরাবাদ, রায়পুর ও ইন্দোরে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ২৭ ও ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি কিউয়িদের বিরুদ্ধে ভারতের তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে যথাক্রমে রাঁচি, লখনউ ও আমেদাবাদে। ভারতের নতুন নির্বাচকমণ্ডলীই এই সিরিজগুলির জন্য ভারতীয় দল ঘোষণা করবে। চলতি সপ্তাহেই নতুন নির্বাচকদের নাম ঘোষণা করে দিতে পারে বিসিসিআই।

বিরাট, রোহিতের সামনে নো এন্ট্রি বোর্ড

বিরাট, রোহিতের সামনে নো এন্ট্রি বোর্ড

এরই মধ্যে বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, শ্রীলঙ্কা সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলেও রাখা হবে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। নির্বাচকরা চাইছেন ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপকে পাখির চোখ করে সেইমতোই দল গড়তে। স্বাভাবিকভাবেই তাঁদের পরিকল্পনায় রোহিত শর্মা ও বিরাট কোহলি নেই। যদিও সে কথা প্রকাশ্যে কেউই বলছেন না। রোহিত ও বিরাটকে টি ২০ দল থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে, নাকি বাদ দেওয়া হচ্ছে সেটাও দল ঘোষণার সময় খোলসা করছে না বিসিসিআই।

বাদ বলছে না বিসিসিআই

বাদ বলছে না বিসিসিআই

বিসিসিআইয়ের এক আধিকারিক ইনসাইডস্পোর্টকে বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে বিরাট ও রোহিতকে নিউজিল্যান্ড সিরিজের টি ২০ দলেও রাখা হবে না। বাদ দেওয়া বা অন্য কিছু নয়। আমরা চাইছি আগামীর কথা ভেবে দলকে তৈরি করতে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিনিয়ররা। নির্বাচকরাই বিরাট, রোহিত-সহ সিনিয়রদের নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দেবেন।

নতুন নির্বাচকরাই কিউয়ি সিরিজের দল বাছবেন

নতুন নির্বাচকরাই কিউয়ি সিরিজের দল বাছবেন

বিসিসিআই সূত্রে খবর, ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি যে নামগুলি পাঁচটি নির্বাচকের শূন্যপদ পূরণের জন্য সুপারিশ করেছে সেই তালিকায় রয়েছেন চেতন শর্ম, হরবিন্দর সিং, অময় খুরাসিয়া, অজয় রাতরা, শিবসুন্দর দাস, শ্রীধরন শরৎ, কনর উইলিয়ামস ও সলিল আঙ্কোলা। চেতন শর্মাই নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে। টি ২০ খেলেছেন এমন নির্বাচক রাখতে চাইছে বিসিসিআই, ফলে বাকিদের তুলনায় এগিয়ে রয়েছেন অজয় রাতরা। নতুন নির্বাচকমণ্ডলীই বিরাট, রোহিতদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+