রোহিত ইন্দোরে কাটালেন ওডিআই শতরানের খরা, শুভমানেরও সেঞ্চুরি, রানের পাহাড় গড়ছে ভারত

ইন্দোরে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকালেন রোহিত শর্মা। চলতি সিরিজে দ্বিতীয় শতরানটি পেলেন শুভমান গিল।

রোহিত শর্মার ব্যাটে একদিনের আন্তর্জাতিকে শতরানের দীর্ঘ খরা কাটল ইন্দোরে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শেষবার ওডিআই শতরান পেয়েছিলেন। তার পরেরটা এলো তিন বছর পর। আজ ইন্দোরে রোহিত শর্মা শতরান পেলেন। চলতি সিরিজে দ্বিতীয় শতরানটিও পেয়ে গেলেন শুভমান গিল। ওপেনিং জুটিতে দুই শতাধিক রান তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ছে ভারত।

জোড়া শতরান

জোড়া শতরান

সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। আজ জিতলে ভারত বিশ্বের ১ নম্বর ওডিআই দলের তকমা পেয়ে যাবে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। হোলকার স্টেডিয়ামের ছোট বাউন্ডারির ফায়দা তুলে নিউজিল্যান্ডের নির্বিষ বোলিং আক্রমণকে নিয়ে ছেলেখেলা করতে থাকেন রোহিত শর্মা ও শুভমান গিল। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ২৬.১ ওভারে ২১২ রান। রোহিত শর্মা ৩০তম ওডিআই শতরান পূর্ণ করেন ৮৩ বলে। শুভমান গিল এদিন সেঞ্চুরি পেলেন ৭২ বল খেলে।

তিন বছর পর ওডিআই সেঞ্চুরি

তিন বছর পর ওডিআই সেঞ্চুরি

ভারতের ৫০ রান এসেছিল ৭.৩ ওভারে। ১০০ রান আসে ১২.৪ ওভারে, দেড়শো রান পূর্ণ হয় ১৭.৫ ওভারে। ২৪.১ ওভারেই এসে যায় ২০০ রান। রোহিত ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তার আগে ৩৩ বলে হাফ সেঞ্চুরি পেয়ে যান শুভমান গিল। যদিও শুভমানের আগেই রোহিত শতরান পূর্ণ করেন, ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে। হাফ সেঞ্চুরি পূর্ণ করা অবধি তিনি চারটি চার ও চারটি ছয় মেরেছিলেন। রোহিত ৮৫ বলে ১০১ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন।

পন্টিংকে টপকে সচিন ও বিরাটের পরে

পন্টিংকে টপকে সচিন ও বিরাটের পরে

রোহিতের ২৯তম ওডিআই শতরানের পর ১৭টি ইনিংস লাগল একদিনের আন্তর্জাতিকে ৩০তম শতরানটি পেতে। ২০২০ সালের ১৯ জানুয়ারি শেষবার একদিনের আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন। তিন বছর পর ফের এলো কাঙ্ক্ষিত শতরান। বিশ্বকাপের বছরে যা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে হিটম্যানকে। এদিন রোহিত পিছনে ফেলে দিলেন রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের ওডিআই শতরানের সংখ্যাও ৩০। তবে তিনি ৩৭৫ ম্যাচে ৩৬৫ ইনিংস খেলেছেন। রোহিত ২৪১তম ম্যাচে ২৩৪তম ইনিংসেই পেলেন ৩০তম ওডিআই শতরান। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (৪৯টি ওডিআই শতরান) ও বিরাট কোহলি (৪৬টি ওডিআই শতরান)।

স্বপ্নের ফর্মে শুভমান

স্বপ্নের ফর্মে শুভমান

দুরন্ত ফর্ম অব্যাহত শুভমান গিলেরও। তিনি এদিন ২১তম ওডিআই খেলছেন। তাঁর নামের পাশে এখন চারটি ওডিআই শতরান, ৫টি অর্ধশতরান। গত বছরের অগাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯৭ বলে ১৩০ করেছিলেন। এরপর শেষ চারটি ওডিআই ইনিংসে আজ নিয়ে তিনটি শতরান হাঁকালেন পাঞ্জাবের ওপেনিং ব্যাটার। তিরুবনন্তপুরমে ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৯৭ বলে ১১৬। ১৮ জানুয়ারি হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গিল করেন ১৪৯ বলে ২০৮। রায়পুরে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৫৩ বলে ৪০ রানে। এদিন কিউয়িদের বিরুদ্ধে তিনি খেললেন ৭৮ বলে ১১২ রানের ইনিংস। যা সাজানো ১৩টি চার ও ৫টি ছক্কা দিয়ে। ২৮তম ওভারে ২৩০ রানে ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে। গিলকে ফেরান ব্লেয়ার টিকনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+