সৌরভ-সচিনের থেকে আরও খানিকটা ব্যবধান কমালেন রোহিত-ধাওয়ান, কী বলছে পরিসংখ্যান

সৌরভ-সচিনের থেকে আরও খানিকটা ব্যবধান কমালেন রোহিত-ধাওয়ান, কী বলছে পরিসংখ্যান

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ব্যাট হতে কামাল করেছেন শিখর ধাওয়ান। শুরুটা ভাল করলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারলেন না হাতে চোট পাওয়া রোহিত শর্মা। তবে দুই ব্যাটসম্যানের ওপেনিং জুটি এগিয়ে গেল আরও অনেকটা। কিংবদন্তিদের আরও কাছাকাছি পৌঁছে গেল ভারতীয় জুটি। পিছনে পড়ে রইলেন বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগের মতো রথিরা। এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

রোহিত-ধাওয়ান পার্টনারশিপ

রোহিত-ধাওয়ান পার্টনারশিপ

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ওয়ান ডে-তে ১১০টি ইনিংসে ওপেন করেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তাঁদের ব্যাট থেকে এসেছে ৪৯১১ রান। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক।

তালিকার শীর্ষ সচিন-সৌরভ

তালিকার শীর্ষ সচিন-সৌরভ

ভারতীয়দের মধ্যে এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের হয়ে দুই ক্রিকেটার ১৭৬টি ওয়ান ডে ইনিংসে একসঙ্গে ব্যাটিং করেছেন। জুটিতে ৮২২৭ রান করেছেন। যা বিশ্বেও সর্বোচ্চ।

ভারতীয়দের মধ্যে তালিকায় তৃতীয়

ভারতীয়দের মধ্যে তালিকায় তৃতীয়

ভারতীয়দের মধ্যে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি। ভারতের হয়ে ওয়ান ডে ফর্ম্যাটে পার্টনারশিপে ৪৮৭৮ রান তুলেছেন দুই রথি। চতুর্থ স্থানে থাকা সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগ ওয়ান ডে জুটিতে ৪৩৮৭ রান তুলেছে।

রোহিত-ধাওয়ান জুটি

রোহিত-ধাওয়ান জুটি

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নেমে শতরান হাতছাড়া করেন শিখর ধাওয়ান। ১০৬ বলে ৯৮ রান করেন গব্বর। ১১টি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে ২৮ রান করে আউট হয়েছেন রোহিত শর্মা। তবে তাঁদের মধ্যে ৬৪ রানের মূল্যবান পার্টনারশিপ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+