T20 World Cup: বিশ্বকাপ পদকের পর আইসিসির আরও একটি পুরস্কারের লড়াইয়ে রোহিত-বুমরাহ, সামিল আরও ১
১৭ বছর পর দেশকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। সেই সঙ্গে ১৩ বছর পর বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। পাশাপাশি ১১ বছর পর দেশকে কোন আইসিসি ট্রফি জিতিয়ে জাতীয় নায়ক এখন রোহিত শর্মা। গোটা দেশ জুড়ে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে চলছে বন্দনা। বৃহস্পতিবার সারা দিন যখন সেলিব্রেশনে মেতে ভারতীয় ক্রিকেট দল তখন এলো আরও বড় সুখবর।
বিশ্বকাপ জয়ের জন্য সোনার পদক আগেই গলায় উঠেছে রোহিত শর্মা সহ ভারতীয় দলের ক্রিকেটারদের। এবার আরও একটি পদক জয়ের লড়াইয়ে সামিল হলেন রোহিত শর্মা এবং তার দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটারের লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন ভারতীয় দলের এই দুই ক্রিকেটার। বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্সের জন্যই ভারতীয়দের এই দুই ক্রিকেটার আইসিসি জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে রয়েছেন। এছাড়া রয়েছেন আফগানিস্তানের গুরুবাজ।

বৃহস্পতিবার আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহের নাম তালিকায় স্থান পেয়েছে। টি২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য আফগানিস্তানের খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজের নামও নেওয়া হয়েছে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তিনি ২৫৭ রান সংগ্রহ করেছিলেন। হিটম্যান ৩৬.৭১ গড়ে এবং ১৫৬.৭ এর স্ট্রাইক রেটে এটি অর্জন করেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জসপ্রীত বুমরাহের দুর্দান্ত স্পেল ভারতের প্রত্যাবর্তন এবং চূড়ান্ত জয়ে সহায়ক ছিল। গোটা বিশ্বকাপে বুমরাহ ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট মাত্র ৪.১৭।
বৃহস্পতিবার সকালেই টানা ১৬ 'ঘণ্টায় বিমান যাত্রা করার পর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দিল্লি বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে টিমহোটেলে যাযন টিম ইন্ডিয়ার সদস্যরা। এরপর ভারতীয় দল প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে দিল্লি বিমানবন্দর এবং তারপর মুম্বই এসে পৌঁছেছে ভারতীয় দল












Click it and Unblock the Notifications