রোহিত-বাবরের ছবি ঘিরে শোরগোল টি ২০ বিশ্বকাপের আগে! কারণ কী জানেন?
টি ২০ বিশ্বকাপে এবারও ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। মেলবোর্নে ২৩ অক্টোবর সুপার টুয়েলভে এই ম্যাচের টিকিট আগেই নিঃশেষিত হয়েছিল। অল্প কিছু টিকিট ফের বিক্রি শুরু হতেই মিনিট দশেকের মধ্যে সেগুলিও কিনে নেন ক্রিকেটপ্রেমীরা। দর্শকঠাসা এমসিজি-তে এই ম্যাচটিকে ঘিরেই উন্মাদনা তুঙ্গে। তার আগে শোরগোল পড়ে গেল রোহিত শর্মা ও বাবর আজমের কিছু ভাইরাল ছবি নিয়ে।

#T20WC2022
— Vaishali Pandey (@Vaishal97704321) October 15, 2022
Pre wedding photoshoot 😜😂
Can't wait 😃#RohitSharma𓃵 #INDvsPAK pic.twitter.com/pTjLfCzVZJ
Marriage shoots in 90s be like 😜 pic.twitter.com/4h9b2s8NCV
— All About Cricket (@allaboutcric_) October 15, 2022
আজ ক্যানবেরায় বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের অধিনায়কদের হাজির করিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল আইসিসির তরফে। তারই ফাঁকে ২৮ বছর পূর্ণ করা বাবর আজমের জন্মদিন উদযাপিত হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের আনা কেক মিডিয়ার সামনে কাটেন বাবর। ছিলেন রোহিত শর্মা-সহ বাকি অধিনায়করা। পরেও একটি সবুজ রংয়ের কেক কাটেন বাবর। এদিনই বিশ্বকাপের জন্য অধিনায়কদের নিয়ে বেশ কিছু ফোটোশ্যুটও হয়েছে।
Wedding photoshoot done. pic.twitter.com/S54HT12k3N
— A (@Adelaide___141) October 15, 2022
Same. pic.twitter.com/iPmz4W21sn
— G. G. Goofy Goof (@R18Asr) October 15, 2022
এদিনই রোহিত শর্মা বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। বারবার তাই সে কথা বলার প্রয়োজন পড়ে না। এশিয়া কাপের সময়ও আমরা দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে কথা বলেছি। পরিবারের খবর নিয়েছি, কে কোন গাড়ি কিনল বা কিনবে সেটা জানতে চেয়েছি। বাবর আজমও বলেন, রোহিত শর্মা আমার চেয়ে বয়সে বড়। অনেক ম্যাচ খেলেছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখি। অর্থাৎ মাঠের বাইরে আপাতত দুই দেশের অধিনায়কের সৌহার্দ্যমূলক এবং পারস্পরিক সম্মান প্রদর্শনের ছবিই ধরা পড়েছে তাঁদের আলাপচারিতায়।
#INDvPAK #T20WorldCup pic.twitter.com/F3eFtKH7Er
— Wasim Jaffer (@WasimJaffer14) October 15, 2022
Not quite the birthday gift Gautam Gambhir was expecting pic.twitter.com/Uhks2UE3Kz
— Ronak Kapadia (@ronak_kapadia) October 15, 2022
রোহিত ও বাবরের যে ছবিগুলি এদিন ভাইরাল হয়েছে তা নিয়ে অবশ্য বেশ শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনওটিতে দেখা গিয়েছে, রোহিত বাবরকে জড়িয়ে ধরে হাসছেন। কোনওটিতে আবার দুজনকে একসঙ্গে হাসিমুখে দেখতে পাওয়া গিয়েছে। তার একটি ছবি শেয়ার করে ওয়াসিম জাফর মজা করে ক্যাপশনে লিখেছেন, কী পারিবারিক আবহ! এই ছবি দেখে গৌতম গম্ভীর যে রেগে যাবেন এবং তাঁর প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা আঁচ করেও একজন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছেন। অনেক সমর্থক লিখেছেন, এটা কি বিয়ের আগের ফোটোশ্য়ুট হচ্ছে! এক ক্রিকেট ভক্ত তো বিয়ের কার্ড বানিয়েছেন রোহিত ও বাবরের ছবি দিয়ে। বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র্রের মতোই ২৩ অক্টোবর এমসিজিতে হাজির থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। রোহিত-বাবরের ছবির সঙ্গে কেউ আবার জনপ্রিয় ছবিতে শাহরুখ-কাজলের মুডের ছবির মিল খুঁজে পেয়েছেন।












Click it and Unblock the Notifications