IND vs AFG: আফগানদের বিরুদ্ধে টি২০-তে প্রত্যাবর্তনের সিরিজেই বিরাট রেকর্ড ভাঙতে পারেন অধিনায়ক রোহিত
এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি২০-তে প্রত্যাবর্তন ঘটতে চলেছে রোহিত শর্মা-বিরাট কোহলির। রবিবারই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। ১৬ জনের স্কোয়াডে চমক কিন্তু দুটি নাম। দীর্ঘদিন পরে ভারতের টি-২০ দলে কামব্যাক করেছেন দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত । আগামী ১১ জানুয়ারি পঞ্জাবে রোহিত শর্মা অ্যান্ড কোং প্রথম টি২০আই ম্য়াচ খেলবে। তারপর দ্বিতীয় ও তৃতীয় টি২০আই যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে। ১৪ ও ১৭ জানুয়ারি খেলা। এই সিরিজে একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা। এই সিরিজেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে পারেন হিটম্যান।

কোহলি ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর পদত্যাগ করার আগে পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক হিসাবে ৪৬ ইনিংসে (৫০ ম্যাচ) ১৫৭০ রান করেছিলেন। তিনি অপরাজিত ৯৪ রানের সাথে ১৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন যা তার সর্বোচ্চ স্কোর। সামগ্রিকভাবে, কোহলিকে ছাড়িয়ে গেলে টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসাবে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ থাকে রোহিতের।
কারণ অধিনায়ক হিসাবে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক অ্যারন ফিঞ্চ, তাঁর রান ২২৩৬। ২১৯৫ রান করে দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম। ২০৪২ রান করে তৃতীয় স্থানে আছেন কেন উইলিেয়ামসন। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন বিরাট ও রোহিত।
ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারই ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে তাঁদের রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজটিই ভারতের কাছে শেষ প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। সুতরাং, রোহিত-কোহলিকে বিশ্বকাপ খেলাতে হলে এই সিরিজে দলে ফেরানো ছাড়া উপায় ছিল না জাতীয় নির্বাচকদের সামনে।
২০২৩ সালের বিশ্বকাপ ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিতেই রোহিত, বিরাট টি২০-তে দেশের হয়ে আর খেলেননি। তবে তাঁরা আইপিএলে খেলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications