Rohit Sharma: ভিকট্রি প্যারেডে আবেগাপ্লুত রোহিত, দুটি টি২০ বিশ্বকাপ জয়ের মধ্যে কোনটিকে এগিয়ে রাখলেন?

Rohit Sharma: রোহিত শর্মা ভারতের প্রথম এবং বিশ্বের নবম ক্রিকেটার যিনি দেশের হয়ে দু-বারের টি২০ বিশ্বকাপ জয়ের সাক্ষী। ভিকট্রি প্যারেডে হিটম্যান আবেগাপ্লুত হয়ে পড়লেন।

২০০৭-এর মতো এবারেও মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়েতে গেল ভিকট্রি প্যারেড। ১৭ বছরের ব্যবধান। রোহিত কিন্তু এবারের বিশ্বকাপ জয়কেই বেশি স্পেশ্যাল বলে মনে করছেন।

Rohit Sharma

রোহিত শর্মাই বিশ্বের প্রথম অধিনায়ক, যাঁর নেতৃত্বে গোটা টুর্নামেন্টে অপরাজেয় থেকে ভারত টি২০ বিশ্বকাপ জিতল। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেও সরিয়ে দিয়েছিল নেতৃত্ব থেকে। রোহিতের জন্যই মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানবেস দ্বিখণ্ডিত হয়।

হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার জন্য ওয়াংখেড়েতে বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল। রোহিতের টি২০ বিশ্বকাপ জিতে মুম্বই ফেরা তাই নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে হিটম্যান গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে ফাইনালে শেষ ওভারে হার্দিকের দুরন্ত বোলিংয়ের প্রশংসা করেন। তখন ওয়াংখেড়েতে হার্দিক-হার্দিক ধ্বনি। চোখের জল সামলাতে পারলেন না হার্দিক নিজেও।

মুম্বইয়ের প্রথম ক্রিকেটার রোহিত, যিনি ভারতকে কোনও বিশ্বকাপ জেতালেন। একাধিক রেকর্ড গড়েছেন এবারের টি২০ বিশ্বকাপে। টি২০ বিশ্বকাপ শেষ হতেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন। এখনও স্পষ্ট নয় তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর আইপিএল খেলবেন কিনা।

এই পরিস্থিতিতে নিজের ঘরে ফেরার পর ক্রিকেটপ্রেমীদের বিপুল উৎসাহ-উন্মাদনা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। গতকাল সুসজ্জিত বিজয় রথে রোহিতকে ডেকে নিয়ে একসঙ্গে বিশ্বকাপ ট্রফি উঁচুতে তুলে ধরেছেন বিরাট কোহলি। দুজনে মিলে তুমুল নেচেছেন ওয়াংখেড়েতে। কোহলি জানিয়েছেন, ১৫ বছরে এতটা আবেগপ্রবণ রোহিতকে তিনি দেখেননি, যেমনটা দেখলেন টি২০ বিশ্বকাপ জয়ের পর।

রোহিত মেরিন ড্রাইভ দিয়ে হুডখোলা বাসে চেপে যাওয়ার সময় বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২০০৭ সালে আলাদা অনুভূতি ছিল। সেবার দুপুরের দিকে ভিকট্রি প্যারেড শুরু হয়েছিল। এবার হলো সন্ধ্যায়। ২০০৭ সালের বিশ্বকাপ আমার কাছে প্রথম ছিল, তাই সেটি ভুলতে পারব না।

রোহিতের কথায়, এবারের টি২০ বিশ্বকাপ জয় বেশি স্পেশ্যাল, তার কারণ আমি অধিনায়কত্ব করেছি। এটা আমার কাছে খুবই গৌরবের। এরপরই মেরিন ড্রাইভে ভিকট্রি প্যারেডে ভারতীয় দলকে বরণ করতে আসা কাতারে কাতারে মানুষকে দেখিয়ে রোহিত বলেন, এই উত্তেজনা অনুভব করতে হয়। এতে বোঝা যাচ্ছে, টি২০ বিশ্বকাপ জয় আমাদের মতোই সারা দেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাঁদের জন্য কিছু অর্জন করতে পেরে ভালো লাগছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+