India's Victory Parade: জনসমুদ্রে আটকে গেল বিজয় রথ! মুম্বই বিমানবন্দরে রোহিত নয়, হার্দিকের হাতে বিশ্বকাপ ট্রফি
India's Victory Parade: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল আজ বিকেলে পৌঁছল মুম্বই। তবে রোহিত শর্মা নন, মুম্বই বিমানবন্দরে হার্দিক পাণ্ডিয়ার হাতে দেখা গেল বিশ্বকাপ ট্রফি।
রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে অধিনায়ক করেছিল। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এদিন মুম্বই বিমানবন্দরে হার্দিক বিশ্বকাপ তুলে যেভাবে সমবেত জনতাকে দেখালেন তা তাৎপর্যপূর্ণ।

আজ সকাল থেকেই ক্রিকেটপ্রেমীরা জড়ো হতে শুরু করেছিলেন মুম্বই বিমানবন্দরে। ক্রমেই জনসমাগম বাড়তে থাকে। দিল্লি থেকে দুপুরে রওনা দিয়ে বিকেলে মুম্বই পৌঁছল ভারতীয় দল। বিমানবন্দরে সকলে যখন একে একে টিম বাসে উঠছিলেন তখন হার্দিকের হাতে দেখা গিয়েছে বিশ্বকাপের ট্রফি।
রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক মানতে পারেননি এই দলের অনেক সমর্থকও। সে কারণে হার্দিককে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল। যদিও আজ সকলের সঙ্গে হার্দিকের নামে জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীদের।
রোহিত শর্মাকে এ বছরের আইপিএলের আগে প্রথমে অধিনায়ক হিসেবে ঘোষণা করার পর সেই সিদ্ধান্ত বদলে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হয়। রোহিত মুম্বইকে আইপিএল খেতাব জিতিয়েছেন পাঁচবার। যদিও হার্দিকের নেতৃত্বে এবারের আইপিএলে ভরাডুবি হয় মুম্বই ইন্ডিয়ান্সের। সেই রোহিত শর্মা কয়েক মাস পরই আজ মুম্বইয়ে পা রাখলেন ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে।
#WATCH | Team India leaves from Mumbai airport. They will have their victory parade in the city, shortly. pic.twitter.com/IHr52vNlrV
— ANI (@ANI) July 4, 2024
সকাল থেকে ওয়াংখেড়ে, মেরিন ড্রাইভ চত্ত্বরে বিপুল জনসমাগম দেখা যায়। সকলেই অপেক্ষায় বিশ্বজয়ীদের বরণ করে নিতে। এমনই ভিকট্রি প্যারেড দেখা গিয়েছিল ২০০৭ সালেও। সেবারের মতো এবারও বিশেষভাবে সজ্জিত হুডখোলা বাসে ভিকট্রি প্যারেডে অংশ নেবেন রোহিত শর্মারা।
#WATCH | Mumbai: The 'vijay rath' bus for Team India, which will carry the T20 World Cup champions, gets stuck in the crowd. Police personnel disperse the crowd and make way for the bus to reach Marine Drive. pic.twitter.com/FzB4tyckD5
— ANI (@ANI) July 4, 2024
এবার বাসটির নাম দেওয়া হয়েছে বিজয় রথ। প্রথমে বাসটি নিয়ে যাওয়া হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখান থেকে মেরিন ড্রাইভের দিকে আনার সময় জনজোয়ারে বাসটি আটকে পড়ে। পুলিশকে বেগ পেতে হয় বাসটির জন্য রাস্তা পরিষ্কার করে দিতে।
#WATCH | Team India - the #T20WorldCup2024 champions - arrives in Mumbai. They will have a victory parade here in the city shortly, to celebrate their victory.
— ANI (@ANI) July 4, 2024
(Video - Mumbai International Airport Limited) pic.twitter.com/mSehaLmsNZ
ভারতীয় দলে নিয়ে বিমান যখন মুম্বই বিমানবন্দরে অবতরণ করে তখন মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের তরফে বিশেষ বন্দোবস্ত করা হয়। বিমান অবতরণের পর সামনে ছিল তিনটি গাড়ি। তার মাঝেরটিতে উড়ছিল ভারতের তেরঙা পতাকা। বিমানবন্দর থেকে মেরিন ড্রাইভের দিকে টিম বাস রওনা হয়ে যায়।
মেরিন ড্রাইভে রাস্তার দুই দিকে বিপুল জনসমাগম। ১ কিলোমিটারের কাছাকাছি ভিকট্রি প্যারেড চলবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেওয়ার কথা অধিনায়ক রোহিতের।












Click it and Unblock the Notifications