SL vs IND: রোহিতের ভারতের সামনে অনন্য নজিরের হাতছানি, বিশ্বের প্রথম দেশ হিসেবে শ্রীলঙ্কাতেই মহাকীর্তি?

SL vs IND: কলম্বোয় চলছে ভারত-শ্রীলঙ্কা প্রথম একদিনের আন্তর্জাতিক। টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে নেই চরিথ আসালঙ্কার দল।

আজকের ম্যাচ ভারত জিতলেই তৈরি হবে এক মহাকীর্তি। বিশ্বের প্রথম দেশ হিসেবে যে নজির গড়বে মেন ইন ব্লু।

SL vs IND

শ্রীলঙ্কায় তিনটি ওডিআই রয়েছে। ফলে হাতে আরও ২টি ম্যাচ থাকবে সেই মহাকীর্তি গড়ার জন্য। বৃষ্টি বাধা না দিলে বা কোনও বড়সড় অঘটন না ঘটলে শক্তিশালী ভারতীয় দল আজই সেই সেই অনন্য নজিরটি গড়ে ফেলতে পারে আর প্রেমদাসা স্টেডিয়ামে।

ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৮টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। তার মধ্যে জিতেছে ৯৯টি। আজকের ম্যাচ জিতলে বা চলতি সিরিজের যে কোনও একটিতেই শ্রীলঙ্কাকে হারালেই সেটি হবে ১৯৯৬ সালের বিশ্বজয়ীদের বিরুদ্ধে ভারতের শততম ওডিআই জয়।

বিশ্ব ক্রিকেটে আজ অবধি কোনও দেশ তার কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ১০০টি ম্যাচ জিততে পারেনি। ফলে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম জয় ছিনিয়ে নেওয়ার দোরগোড়ায়। ভারতের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার কীর্তি।

অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৯৬টি ম্যাচে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান ওডিআইয়ে ৯৩টি ম্যাচে জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ৮৮টি একদিনের আন্তর্জাতিকে হারিয়েছে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়া ওডিআইয়ে ভারতকে হারিয়েছে ৮৪ বার।

বিরাট কোহলি এই সিরিজে ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ওডিআইয়ে ১৪ হাজার রান পূর্ণ করে ফেলবেন ১৫২ রান করলে। সচিন ও সঙ্গকারা ছাড়া আর কোনও ব্যাটার ওডিআইয়ে ১৪ হাজারের বেশি রান করতে পারেননি।

সচিন তেন্ডুলকর ৪৬৩টি একদিনের আন্তর্জাতিকে ৪৫২টি ইনিংসে ১৮৪২৬ রান করেছেন। কুমার সঙ্গকারার ৪০৪টি ওডিআইয়ে ৩৮০ ইনিংসে রয়েছে ১৪২৩৪ রান। কোহলি ২৯৩তম ওডিআই খেলছেন আজ, এর আগে ২৮০টি ইনিংসে ব্যাট করে তাঁর রান ১৩৮৪৮।

এই প্রতিবেদন লেখা অবধি, ৩৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১৫৩। দুনিথ ওয়েল্লালাগে ৩৪ বলে ২৫ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ১৬ বলে ৮ রানে ব্যাট করছেন। পাথুম নিসঙ্কা ৭৫ বলে ৫৬, আবিষ্কা ফার্নান্দো ৭ বলে ১, কুশল মেন্ডিস ৩১ বলে ১৪, সাদিরা সমরবিক্রমা ১৮ বলে ৮, চরিথ আসালঙ্কা ২১ বলে ১৪ ও জানিথ লিয়ানাগে ২৬ বলে ২০ রান করেছেন।

অক্ষর প্যাটেল ২টি এবং মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট পেয়েছেন। শিবম ২০১৯ সালে একটি ওডিআই খেলেছিলেন, তারপর আজ কেরিয়ারের দ্বিতীয় ওডিআই খেলছেন। শুভমান গিলকে দিয়ে রোহিত শর্মা বল করান, গিল ১ ওভারে ১৪ রান দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+