বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে লাভবান শুভমান, রোহিত-বিরাট নেমে গেলেন, বাদ শামি-মুকেশ
রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন শুধুই একদিনের আন্তর্জাতিক খেলেন। সে কারণে বোর্ডের সঙ্গে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাঁরা নেমে গেলেন বি গ্রেডে।
২০২৫-২৬ মরশুমের জন্য বিসিসিআই বিভিন্ন ধাপে ক্রিকেটারদের চুক্তি ঘোষণা করেছে। যার সময়কাল ২০২৫ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবধি।

ক্যাটেগরি এ+ এবার রাখা হয়নি। গত বছরের তালিকায় সেই ক্যাটেগরিতে রোহিত ও বিরাটের সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এবার এ গ্রুপে রয়েছেন টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমান গিল, বুমরাহ ও অলরাউন্ডার জাদেজা। ফলে সবচেয়ে বেশি উন্নতি হলো গিলেরই।
ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, টেস্ট দলের কিপার ও সহ অধিনায়ক ঋষভ পন্থ, ব্যাটার লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রিস্টস্পিনার কুলদীপ যাদব ও পেসার মহম্মদ সিরাজ রয়েছেন ক্যাটেগরি বি-তে। দেখা যাচ্ছে, গত বছরের এ ও বি আলাদা না রেখে মাঝামাঝি শুধু বি ক্যাটেগরি রাখা হয়েছে। যাতে এক ধাপ উত্তরণ হলো সুন্দরের।
তবে অক্ষর প্যাটেল বি থেকে সি ক্যাটেগরিতে নেমে গেলেন। তালিকায় পুরুষ ক্রিকেটারদের সংখ্যা গত বছরের ৩৪ থেকে কমিয়ে ৩০ করা হলো। আগেরবার এ গ্রেডে থাকা মহম্মদ শামির পাশাপাশি এবারের তালিকায় নাম নেই সরফরাজ খান, রজত পাটীদার, মুকেশ কুমারের। তাঁরা সকলেই ছিলেন সি ক্যাটেগরিতে। তবে বেতন কাঠামো এদিন ঘোষণা করা হয়নি।
বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক চুক্তিবদ্ধ পুরুষ ক্রিকেটারদের তালিকা:
গ্রেড এ- শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
গ্রেড বি- ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার।
গ্রেড সি- অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, বি সাই সুদর্শন, রবি বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াড়।
এদিন মহিলা ক্রিকেটারদের জন্যেও ২১ জনের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই। যাতে বি গ্রেডে রয়েছেন রিচা ঘোষ। একনজরে সেই তালিকা:
গ্রেড এ- হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা।
গ্রেড বি- রেণুকা ঠাকুর, শেফালি ভার্মা, রিচা ঘোষ. স্নেহ রানা।
গ্রেড সি- রাধা যাদব, আমনজ্যোৎ কৌর, প্রতীকা রাওয়াল, ক্রান্তি গৌড়, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া, হারলীন দেওল, কাশ্বী গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা, তেজল হাসাবনিস।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications