Rohit Sharma: মুম্বইয়ের অনুশীলনে নামলেন রোহিত, হিটম্যানের ভবিষ্যৎ নিয়ে জল্পনায় মিলল নতুন তথ্য

Rohit Sharma: রোহিত শর্মা আজ থেকেই নেমে পড়লেন মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে। ২৩ জানুয়ারি থেকে এমসিএ-বিকেসি মাঠে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই।

এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করবে মুম্বই নক আউট পর্বে যেতে পারবে কিনা। সেই ম্যাচে রোহিত থাকলে তা নিশ্চিতভাবেই মুম্বইয়ের শক্তি বাড়াবে।

Rohit Sharma

রোহিত ২০১৫ সালে শেষবার মুম্বইয়ের হয়ে খেলেছেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টে রোহিত মাত্র ৩১ রান করেন। সিডনি টেস্ট থেকে অধিনায়ক রোহিত সরে দাঁড়ানোয় তাঁর ভবিষ্যৎ নিয়ে চর্চা জোরালো হয়। যদিও রোহিত জানান, এখনই অবসর নেওয়ার পরিকল্পনা নেই।

ভারতীয় ক্রিকেটারদের সকলকেই বলা হয়েছে ফাঁকা থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা ঘরোয়া ক্রিকেট খেলেন না বহু বছর। যদিও অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর এই তারকা সংস্কৃতি তুলে দেওয়ার দাবি তুলেছেন প্রাক্তনরা।

রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন বলেই খবর। এমন জল্পনাও রয়েছে যে, রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। কিন্তু লাল বলের ক্রিকেট রঞ্জি ট্রফিতে রোহিতের খেলার সম্ভাবনা অন্য ইঙ্গিত দিচ্ছে।

রঞ্জি ট্রফিতে রোহিত মুম্বইয়ের পরবর্তী ম্যাচে খেলবেন কিনা তা এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। তবে আজ তিনি মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ায় খেলার আভাসই মিলেছে। সেক্ষত্রে রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ফের নামার আগে ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করতে মুখিয়ে রয়েছেন।

এরই মধ্যে রোহিতকে নিয়ে সংবাদমাধ্যমে নানা ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে বলে দাবি বিসিসিআই সভাপতি রাজীব শুক্লার। তিনি বলেছেন, রোহিত অধিনায়কত্ব ছাড়তে নারাজ, এটা ঠিক নয়। রোহিত দলের অধিনায়ক। ফর্মে থাকা বা না থাকা খেলার অঙ্গ। এমন সময় আসতেই পারে, নতুন কিছু নয়। তিনি নিজে ফর্মে নেই উপলব্ধি করেই সরে দাঁড়িয়েছিলেন সিডনি টেস্ট থেকে।

রোহিতের সঙ্গে গম্ভীরের মতানৈক্য নিয়ে চর্চা প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, নির্বাচক প্রধানের সঙ্গে হেড কোচ কিংবা হেড কোচের সঙ্গে অধিনায়কের কোনও দ্বন্দ্ব নেই। সংবাদমাধ্যমের একাংশে যা ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। রিভিউ মিটিং হয়েছে। ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে, আগামী দিনে ভালো ফল সুনিশ্চিত করতে যা দরকার তা নিয়ে আলোচনা হয়েছে। রবিবারের মধ্যে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষিত হবে বলে ফের জানান রাজীব শুক্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+