Rohit Sharma: রোহিত ব্যাট হাতে ব্যর্থ! হিটম্যানের পুত্রের সঙ্গে রাহুলের শ্যালকের বিরাট যোগ

Rohit Sharma: রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হলো লোকেশ রাহুলের। না, ক্রিকেট মাঠের কথা বলা হচ্ছে না। বিষয়টি মাঠের বাইরের।

রোহিত ভারত অধিনায়ক হিসেবে ফিরছেন অ্যাডিলেড টেস্টে। ফলে লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা চলছে। তারই মধ্যে রোহিত-রাহুল সম্পর্ক এক অন্য মাত্রা পেল।

Rohit Sharma

ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও লোকেশ রাহুল বিভিন্ন ফরম্যাটে ওপেন করেছেন। ক্রিজে একসঙ্গে কাটিয়েছেন বহু ইনিংসে। ড্রেসিংরুমেও কাটান। রোহিত শর্মা আজ যখন ক্যানবেরায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, তখন পুত্রের নাম জনসমক্ষে আনেন স্ত্রী রিতিকা।

রিতিকা ইনস্টাগ্রামে চারটি পুতুলের ছবি পোস্ট করেছেন, যারা ক্রিসমাসের সাজে সুসজ্জিত। রোহিত-রিতিকার বিয়ে হয়েছিল ডিসেম্বরে। কন্যা সামাইরাও জন্মায় ডিসেম্বরে। পুত্রের আগমন নভেম্বরের ১৫ তারিখ হলেও আজ ১ ডিসেম্বর ছেলের নাম সকলকে জানিয়ে দিলেন রিতিকা।

যে চারটি পুতুলের ছবি পোস্ট করা হয়েছে তাতে একেবারে বাঁদিকে পুতুলটির নাম দেওয়া হয়েছে অহন (Ahaan)। এর থেকে কারও বুঝতে অসুবিধাই হয়নি যে রোহিত-রিতিকার পুত্রের নাম সংস্কৃত থেকে আসা অহন রাখা হয়েছে। এর অর্থ ভোর বা সূর্যোদয় কিংবা সূর্যের প্রথম রশ্মি।

আর এরপরই এই নামের সঙ্গে বেরিয়ে আসে রোহিত-রাহুল কানেকশন। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সুনীল শেট্টির অভিনেত্রী-কন্যা আথিয়াকে বিয়ে করেছেন রাহুল। তাঁর শ্যালকের নাম অহন। অহন শেট্টিও বলিউডে পরিচিত নাম। তবে উচ্চারণ বা নাম হলেও পার্থক্য রয়েছে নামের বানানে।

অহন শেট্টির নামের বানান ইংরেজিতে লেখা হয় Ahan। রোহিতের পুত্রের নামের বানান Ahaan। শুধু একটি a বেশি রয়েছে। আবার এই বানানের ক্ষেত্রে বিরাট কোহলির পুত্রের সঙ্গেও মিল রয়েছে রোহিতের পুত্রের।

বিরাট কোহলির পুত্রের নাম অকায়। ইংরেজিতে নামের বানান Akaay। সেই শব্দের বানানের তিন ও চার নম্বর বর্ণে যেমন দুটি a রয়েছে, ঠিক তেমন রয়েছে রোহিতের পুত্রের ক্ষেত্রেও। দুজনের নামের শুরু অ বা A দিয়েই।

এদিকে, অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টের প্রস্তুতিতে ভারত ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হচ্ছে ৪৬ ওভারের। ভারতের সামনে টার্গেট ২৪১ রানের। এই ম্যাচে বিরাট কোহলি ব্যাট করতে নামেননি।

ওপেন করেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। মনে করা হচ্ছে, এতেই ইঙ্গিত অ্যাডিলেডেও ওপেনিং জুটিতে বদল আনা হবে না। যশস্বী জয়সওয়াল ৫৯ বলে ৪৫ রান করেন। রাহুল ৪৪ বলে ২৭ রান করেন স্বেচ্ছায় সরে দাঁড়ান সতীর্থদের খেলার সুযোগ করে দিতে।

শুভমান গিলও চেনা ছন্দেই ব্যাট করছেন। আঙুলের চোট থাকায় তিনি পারথ টেস্টে খেলতে পারেননি। এদিন চারে নামেন রোহিত। তবে ১১ বলে ৩ রানের বেশি করতে পারেননি। ভারতের ইনিংসের ২টি উইকেটই পেয়েছেন চার্লি অ্যান্ডারসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+