IPL Facts: আইপিএল থেকে রোহিতের আয় সর্বাধিক, ১০০ কোটির ক্লাবে ধোনি-কোহলিও
IPL Facts: আইপিএলের মেগা নিলাম হবে চলতি বছরেই। তার আগে আইপিএলের যাবতীয় নিয়মকানুন প্রকাশ্যে আনবে বিসিসিআই। ১০টি দলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বোর্ডের বৈঠক হয়েছিল।
তার ভিত্তিতে কিছু পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে। মেগা নিলামে কার কত দর উঠবে তা জানতে আরও কয়েক মাসের অপেক্ষা। যদিও ইতিমধ্যেই আইপিএল থেকেই ৭ তারকা ১০০ কোটি টাকার বেশি আয় করেছেন।

রোহিত শর্মা ২০০৮ সালে প্রথম আইপিএল থেকে খেলছেন। প্রথমে ছিলেন ডেকান চার্জার্সে। ২০১১ সালে যান মুম্বই ইন্ডিয়ান্সে। রোহিত এবার মুম্বই ছা়ড়তে পারেন বলে চর্চা রয়েছে। রোহিত আইপিএল থেকে ১৭৮.৬ কোটি টাকা আয় করেছেন। শুরু করেছিলেন বার্ষিক ৩ কোটি টাকার চুক্তিতে। তা পরে বেড়ে হয় ১৬ কোটি।
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের পাশাপাশি খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টে। ধোনি আইপিএল থেকে সর্বাধিক আয় করা ক্রিকেটারদের তালিকায় দুইয়ে রয়েছেন। ধোনির আইপিএল থেকে রোজগার ১৭৬.৮৪ কোটি টাকা।
আইপিএলে কখনও দল বদলাননি বিরাট কোহলি। আরসিবিতেই আছেন। আইপিএল থেকে তাঁর এখনও অবধি মোট আয় ১৭৩.২ কোটি টাকা। সুরেশ রায়না ২০২১ অবধি আইপিএল খেলেছেন। তিনি চেন্নাই সুপার কিংসের পাশাপাশি গুজরাত লায়ন্সে ছিলেন। আইপিএল থেকে তাঁর আয় ১১০.৭৪ কোটি টাকা।
রবীন্দ্র জাদেজা ২০০৮ সালে আইপিএল কেরিয়ার শুরু করেন রাজস্থান রয়্যালসে। কোচি টাস্কার্স কেরালা, চেন্নাই সুপার কিংস ও গুজরাত লায়ন্সেও খেলেছেন। আইপিএল থেকে জাড্ডু বেতন বাবদ মোট ১০৯.০১ কোটি টাকা ঝুলিতে পুরে ফেলেছেন।
সুনীল নারিন ২০১২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন। রেকর্ড তিনবার তিনি আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছেন। আইপিএলের বেতন বাবদ নারিনের মোট আয় ১০৭.২৪ কোটি টাকা। দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৪টি মরশুম খেলা এবিজি বেতন বাবদ আয় করেছেন ১০২.৫১ কোটি টাকা।












Click it and Unblock the Notifications