রোহিতের নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব, অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ সামলাতে তৈরি পূজারা-অশ্বিনরা

বিশ্বের প্রথম দল হিসেবে পরপর দু-বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখেন রোহিত শর্মারা।

সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবার ওভালে নামতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের লক্ষ্যে। প্রথম WTC ফাইনালে ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। যদিও এবার ট্রফি নিয়েই ফিরতে প্রত্যয়ী রোহিত অ্যান্ড কোম্পানি।

ভারত বনাম অস্ট্রেলিয়া

বিসিসিআইয়ের ওয়েবসাইটে একটি বিশেষ ভিডিও আপলোড করা হয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, সাউদাম্পটনে WTC ফাইনালে হারার পরই আমাদের দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে চলতি চক্রের জন্য প্রস্তুত হতে হয়েছিল। গত দুই বছর ধরে আমরা টাফ ক্রিকেট খেলেছি। অনেক চ্যালেঞ্জ সামলাতে হয়েছে।

রোহিতের কথায়, বিভিন্ন সময় নানাবিধ চ্যালেঞ্জের মোকাবিলা সাফল্যের সঙ্গে করা গিয়েছে প্রত্যেকে চারিত্রিক দৃঢ়তা প্রদর্শন করাতেই। এর কৃতিত্ব একজনের নয়, সকলের। গত ২ বছরে আমরা অনেক টেস্ট ম্যাচ খেলেছি। অনেক প্লেয়ার খেলেছেন। প্রত্যেকবার কেউ না কেউ ভালো পারফর্ম করে সাফল্য এনে দিয়েছেন। এটাই চাই।

ভারতীয় টেস্ট দল

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ। ভারতকে ফাইনালে তোলার ক্ষেত্রে এঁদের অবদানের কথাও উল্লেখ করছেন সতীর্থরা। রোহিত ছাড়া পন্থ ও শ্রেয়সের এই ২ বছরে ব্যাটিং গড় ৪০-এর ঘরে, পাঁচ শতাধিক রান করেছেন। বুমরাহর ১০ টেস্টে ৪৫ উইকেট রয়েছে।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা বলেন, দলের সাফল্যে যাঁদের অবদান রয়েছে তাঁদের কয়েকজনকে ওভালে পাচ্ছি না। কিন্তু তাঁদের অবদানকে স্বীকৃতি দিতেই হবে। দলগত সংহতিতেই আমরা ফাইনালে উঠেছি। সকলেই ফাইনাল খেলতে মুখিয়ে। বিগত কয়েক বছরে আমাদের ইংল্যান্ডে ভালো খেলার স্মৃতিও রয়েছে। পূজারার চোখও কাপের দিকেই।

মহম্মদ শামিও ফাইনালে ভালো পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী। রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, টানা দুবার আমরা ফাইনাল খেলছি। যেটা কম বড় ব্যাপার নয়। অস্ট্রেলিয়া ভারতে এসেও ভালো খেলেছে। তবে আমরা ফাইনালে উঠতে পেরেছি ধারাবাহিকভাবে ভালো খেলার পরেই। ভারতীয় টেস্ট দল ২০১৪ থেকেই ভালো খেলছে।

রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিনের কথায়, মহেন্দ্র সিং ধোনির অবসরের সময় আমাদের দলের অনেকেরই বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না। সকলেই নিজেদের মতো করে নতুন লড়াই শুরু করেন। সিনিয়রদের ছাড়া খেলা সহজ নয়। তবে আমরা সম্মিলিতভাবে যে প্রয়াস চালিয়েছি তারই সুফল পরপর দুটি চক্রের ফাইনালেই যোগ্যতা অর্জন করতে পারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+