রোহিত এই প্রথম বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার! কোন চার ভারতীয় আগে ছুঁয়েছেন এই কীর্তি?

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এবার বড় কীর্তি স্পর্শ করলেন রোহিত শর্মা। তাঁর কেরিয়ারেও যা প্রথম।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, রোহিত বর্তমানে এই ফরম্যাটে বিশ্বের ১ নম্বর ব্যাটার। পঞ্চম ভারতীয় হিসেবে।

প্রথম ওডিআইয়ে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ৭৩ (৯৭ বলে) ও তৃতীয় ওডিআইয়ে অপরাজিত ১২১ রান (১২৫ বলে) করেছিলেন রোহিত। তৃতীয় ওডিআইয়ে ম্যাচের সেরা এবং সিরিজের সেরার পুরস্কারও পান। গত এক দশকে বেশিরভাগ সময়েই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার প্রথম দশে থেকেছেন রোহিত। এবার তিন থেকে সোজা চলে এলেন একে।

অজিদের বিরুদ্ধে শতরানই রোহিতের রেটিং পয়েন্ট বাড়িয়ে দেয়। যার ফলে ইব্রাহিম জাদরান ও শুভমান গিলকে পিছনে ফেলে দিতে সমস্যা হয়নি। রোহিতের বয়স ৩৮ বছর ১৮২ দিন। এই বয়সে ওডিআই কেরিয়ারে প্রথমবার তিনি বিশ্বের ১ নম্বর ব্যাটারের স্বীকৃতি আদায় করে নিলেন।

রোহিতের আগে ওডিআইয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটারের স্বীকৃতি আদায় করে নিয়েছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল। আজ থেকে রোহিত সেই এলিট লিস্টে নাম তুলে ফেললেন। অস্ট্রেলিয়ায় ১০, ৯ ও ২৪ রান করায় শুভমান নেমে গেলেন তিন নম্বরে। বিরাট কোহলি এক ধাপ নেমে ছয়ে আছেন। তিনি প্রথম দুটি ওডিআইয়ে শূন্য করার পর তৃতীয় ম্যাচে অর্ধশতরান পান। শ্রেয়স আইয়ার এক ধাপ উঠে চলে এসেছেন নয়ে। লোকেশ রাহুল আছেন ১৪ নম্বরে।

বোলারদের তালিকায় কুলদীপ যাদব এক ধাপ নেমে সাতে রয়েছেন। মহম্মদ সিরাজ ১৬ নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ উঠে আট নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+