সৌরভ-শেহবাগের ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত-রাহুল
বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ম্যাচ জয়ের অন্যতম কারিগর ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুলের মধ্যে হওয়া লম্বা পার্টনারশিপ।
বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ম্যাচ জয়ের অন্যতম কারিগর ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুলের মধ্যে হওয়া লম্বা পার্টনারশিপ। এর মাধ্যমে বিসিসিআই সভাপতি তথা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগের রেকর্ড ভেঙেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত-রাহুল জুটি
বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৮ বলে ১৫৯ রান করেছেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। ১০৪ বলে ১০২ রান করেছেন দলের অপর ওপেনার কেএল রাহুল। ওপেনিং জুটিতে ২১৮ রান যোগ করেন দুই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড
বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ রানের পার্টনারশিপ হয় রোহিত শর্মা ও কেএল রাহুলের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে এটাই ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ।

সৌরভ-শেহবাগের ১৭ বছরের রেকর্ড টপকে
২০০২ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনে ১৯৬ রানের পার্টনারশিপ হয়েছিল টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহবাগের মধ্যে। ১৭ বছর পর তাঁদের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

বিশ্বে দ্বিতীয়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিং পার্টনারশিপ সর্বাধিক রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা ও কেএল রাহুলের কীর্তি। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আমলা ও রিলে রসোউ। ২০১৫ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৪৭ রানের পার্টনারশিপ হয় তাঁদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications