রোহিত ১৬২, ওয়েস্ট ইন্ডিজ ১৫৩! চতুর্থবার এক ভারতীয় ব্যাটসম্যানের রানই তুলতে ব্যর্থ প্রতিপক্ষ

সোমবার রোহিত শর্মা ১৬২ রান করেছেন, আর ওয়েস্ট ইন্ডিজের দল মাত্র ১৫৩ রান করতে পেরেছে! এই নিয়ে চতুর্থবার এক ভারতীয় ব্যাটসম্যানের রানই তুলতে ব্যর্থ হল প্রতিপক্ষ।

প্রথম দিকে বেশ ধরেই খেলছিলেন হিটম্য়ান। তাঁর শতরান আসে ৯৮ বলে। কিন্তু তার পরেই চরম মারতে শুরু করেছিলেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ১৩৭ বলে ১৬২ রান করে যান তিনি। আর উল্টো দিকে ব্যট করতে নেমে মাত্র ১৫৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস।

ইতিহাস বলছে এর আগে আরও তিনবার এরকম হয়েছে যেখানে ভারতের এক ব্যাটসম্যানের রানই তুলতে পারেনি প্রতিপক্ষ দল।

সচিন তেন্ডুলকর ১৫২, নামিবিয়া ১৩০, ২০০৩

সচিন তেন্ডুলকর ১৫২, নামিবিয়া ১৩০, ২০০৩

২০০৩ দঃ আফ্রিকা বিশ্বকাপে গ্রুপ পর্বে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে সচিন করেছিলেন ১৫২ রান। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ও করেথছিলেন ১১২ রান। ভারত ৫০ ওভারে তুলেছিল ২ উইকেটে ৩১১। জবাবে ব্যাট করতে নেমে অ্যাসোসিয়েট দেশ নামিবিয়া ১৩০ রানে অলআউট হয়ে যায়। ৪ উইকেট নিয়েছিলেন যুবরাজ সিং। ২টি করে উইকেট নেন জাহির খান, হরভজন ও দীনেশ মোঙ্গিয়া।

যুবরাজ সিং ১০২*, বাংলাদেশ ৭৬, ২০০৩

যুবরাজ সিং ১০২*, বাংলাদেশ ৭৬, ২০০৩

ওই বছরই ঢাকায় টিভিএস কাপের প্রথম ম্যাচে, বাংলাদেশের বিরুদ্ধে যুবরাজ সিং অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছিলেন। ৬৩ করেন সেওয়াগ। সব মিলিয়ে ভারত ৪৯.৩ ওভারে ১৭৬ তুলেই অলআউট হয়ে গিয়েছিল। জবাবে বাংলাদেশ ২৭.৩ ওভারে খেলে ৭৬ রানে গুটিয়ে যায়। জাহির খান ৪ উইকেট ও আগরকর ৩ উইকেট নেন।

রোহিত শর্মা ২৬৪, শ্রীলঙ্কা ২৫১, ২০১৪

রোহিত শর্মা ২৬৪, শ্রীলঙ্কা ২৫১, ২০১৪

আরও একবার রোহিত শর্মার ব্রিলিয়ান্সের কাছেই পরাজিত হয়েছিল প্রতিপক্ষ। ওই ম্যাচে তিনি ওয়ানডে-র এখন ওপর্যন্ত সর্বোচ্চ স্কোর করেছিলেন। কলকাতার অডেন গার্ডেন্সে রোহিত করেন ২৬৪ রান! জবাবে শ্রীলঙ্কা ইনিংস শেষ হয় ২৫১ রানেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+