BCCI: জয় আইসিসির মসনদে বসলে বোর্ডে তাঁর উত্তরসূরি কে? দৌড়ে এবার দিল্লির ক্রিকেট প্রশাসক

গ্রেগ বার্কলে তৃতীয় দফার মেয়াদ শুরুর আগেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। এরফলে নতুন ব্যক্তি দেখা যাবে বিশ্ব ক্রিকেটের সর্বোত্ত পদে। এই পদের জন্য প্রবলভাবেই নাম ভাসছে অমিত শাহ পুত্র জয়ের। কিন্তু জয় আইসিসিতে চলে গেলে কে হবেন বোর্ডের নয়া সচিব? আইসিসির চেয়ারনম্যান পদের সঙ্গে প্রবলভাবে জড়িয়ে দিয়েছে বিসিসিআই সচিব পদও। সৌজ‌ন্যে জয় শাহ। তিনি আইসিসিতে গেলে বিসিসিআইতে তাঁর চেয়ারে বসবনে কে?

লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে জয় শাহকে। তাই বোর্ডের পদ আগেই ছেড়ে দিয়ে তিনি আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে। কিন্তু এক বছরের জন্য বোর্ড সচিবের পদে কে বস‌বেন? এটা নিয়ে চলছে জল্পনা। একাধিক ব্যক্তির নাম। রাজীব শুল্কা থেকে আশিস শেলর, ছিলেন এই তালিকায়।

Jay Shah

বর্তমানে আইসিসির ডিরেক্টরদের আইসিসি চেয়ার পদের জন্য মনোনয়ন পাঠাতে হবে আগামী ২৭ অগাস্টের মধ্যে। আগামীকালের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে জয় শাহ আইসিসির পদে লড়ছেন কিনা। তবে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হলে বোর্ডে তাঁর স্থলাভিক্ত হতে পারেন রোহন জেটলি। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবলভাবে দৌড়ে আছেন।

বর্তমানে দিল্লি ক্রিকেটের সর্বোময় কর্তা রোহন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র। তাঁর সঙ্গে জয় শাহের সম্পর্ক অত্যন্ত ভালো। বিজেপির কেন্দ্রীয় স্তরেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই পরিস্থিতিতে জয় শাহ আইসিসিতে গেলে বোর্ডে তাঁর মসনদে রোহন বসলে অবাক হওয়ার কিছু থাকবে না। রোহন সচিব হলে বোর্ডের অন্য কোনও পদেও পরিবর্তন করতে হবে না। রজার বিনি থেকে রাজীব শুক্লা, আশিস শেলররা নিজের চেয়ারে থাকে যাবেন।

২০২৫ সালে বোর্ডের নির্বাচন হওয়ার কথা। ফলে এক বছরের জন্য খুব বেশি পরিবর্তন সম্ভবত বোর্ডে হবে না। তবে রোহন সচিব হলে সেটা বড় চমক হতে পারে, কারণ তিনিও জয় শাহের মতো বিজেপির এক হেভিওয়েট নেতার ছেলে। সরাসরি সচিবের চেয়ারে বসবেন।

এদিকে, আইসিসির নিয়ম অনুসারে যদি একজনের বেশি পদপ্রার্থী থাকেন তবেই হবে নির্বাচন। আইসিসির পরবর্তী চেয়ারম্যান বা চেয়ারপার্সনের কার্যকালের মেয়াদ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। সূত্রের খবর, আইসিসির ১৬ সদস্যের মধ্যে ১৫জনই জয় শাহের পক্ষে আছেন। ফলে অমিত পুত্র আইসিসির শীর্ষপদে লড়লে তাঁর জয় নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+