করোনা কোয়ারেন্টাইনে কোহলি-রোনাল্ডোকে এই চ্যালেঞ্জ করলেন ফেডেরার

করোনা কোয়ারেন্টাইনে কোহলি-রোনাল্ডোকে এই চ্যালেঞ্জ করলেন ফেডেরার

করোনা কোয়ারেন্টানে গৃহবন্দি খেলার দুনিয়া। মারণ ভাইরাসে সংক্রমণে ক্রমেই বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষে পৌঁছছে। ভ্যাকসিন আবিষ্কারে লড়াই চালাচ্ছে বিভিন্ন দেশে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে এখন ভাইরাসের সংক্রমণ আটকাতে চলছে লকডাউন। এমন অবস্থায় সেল্ফ কোয়ারেন্টাইনে থাকা খেলার জগতের তারকারা ছবি ভিডিও পোস্ট করে নাগরিকদের ঘরে থাকার অনুরোধ করেছেন।

গৃহবন্দি রজার ফেডেরার, টেনিসকে মিস করছেন

গৃহবন্দি রজার ফেডেরার, টেনিসকে মিস করছেন

যেমনটা করলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাড়িতে থাকা অবস্থায় টেনিসের অনুশীলন করার ভিডিও শেয়ার করেছেন ফেডেক্স। ব্রিটেনে ভাইরাসের সংক্রমণ বাড়তে বাতিল হয়ে উইম্বলডন। সামনে কোনও টেনিস টুর্নামেন্ট না থাকলেও নিজেকে টেনিস থেকে দূরে রাখতে পারছেন না ফেডেরার।

বাড়িতেই শুরু হয়ে গেল অনুশীলন

বাড়িতেই খেলা শুরু দিয়েছেন ফেডেরার। পোস্ট করা ভিডিওতে দেওয়ালে বল ছুঁড়ে দিয়ে টেনিস ব়্যাকেট হাতে প্র্যাকটিস করেন।

বিরাটকে চ্যালেঞ্জ

বিরাটকে চ্যালেঞ্জ

#ট্রেনিং অ্যাট হোম লিখে ভিডিওটিতে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ফেডেরার। অর্থাৎ বিরাট করোনার কারণে এই সেল্ফ কোয়ারেন্টাইন পিরিয়ডে কীভাবে ট্রেনিং করছেন সেই ভিডিও পোস্ট করার চ্যালেঞ্জ জানালেন ফেডেরার।

ভিডিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফায়েল নাদাল, রক সহ ক্রীড়াজগতের একাধিক তারকাতে তাঁদের ট্রেনিং অ্যাট হোম পোস্ট করতে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ফেডেরার।

উল্লেখ্য বিরাট সমসময় ফিটনেস সচেতন হলেও এই লকডাউনে তাঁকে কিন্তু শরীর চর্চা নিয়ে কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি।

সাদা পোশাকে মিস্টার কুল ফেডেরার

সাদা পোশাকে মিস্টার কুল ফেডেরার

কোয়ারেন্টাইনে রজারের এই প্র্যাকটিসের থেকেও তাঁর পোশাক ও মাথার হাটটি টেনিস ভক্তদের বেশ মনে ধরেছে।সাদা পোশাক, সাদা জুতো ও সাদা হাট পরে টেনিস খেলতে এভাবে রজারকে আগে কখন দেখা গিয়েছে বলে অনেকেই ঠাওর করতে পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+