Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Pakistan Series: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ফের শুরু হবে! কী জানালেন রজার বিনি?

এশিয়া কাপ খেলতে বিরাট রোহিতরা পাকিস্তানে না গেলে ওয়াঘার ওপারে গিয়ে সৌজন্যের বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। পিসিবির আমন্ত্রণে পাকিস্তান সফরে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ সভাপতি রাজীব শুক্লা। এশিয়া কাপ আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চরম সংঘাত দেখা গিয়েছিল। কিন্তু সেই ক্ষতে কিছুটা হ‌লেও প্রলেপ দিল রজার-রাজীবের পাকিস্তান সফর।

এই সফরের পর কিছুটা নরম হবে পিসিবি- বিসিসিআই সম্পর্ক? আবার কী শুরু হবে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। এই রকম একাধিক প্রশ্নই ঘোরাফেরা করছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মনে। পাক সফর থেকে ফিরে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে এই বিষয়ে মুখ খুলেছে‌‌‌ন বোর্ড সভাপতি রজার বি‌নি।

রজার বিনি

বিসিসিআই সভাপতি রজার বিনি ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বেশ আশাবাদী। তবে এই সিদ্ধান্ত যে বিসিসিআই একা নিতে পারবে না তাও উল্লেখ করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার। কারণ মেগা এই সিরিজ আয়োজনের বিষয়টি ভারত ও পাকিস্তান উভয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে।

পাক সফর শেষে ভারতে ফিরে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন," ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই কিছু বলতে পারে না। কারণ এটি একটি সরকারি বিষয়, এই সিরিজ আয়োজনের জন্য উভয় সরকারের সবুজ সংকেত প্রয়োজন। সরকারের তরফ থেকে এটি বলতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।'

রাজীব

একইসঙ্গে রজার বিনি উল্লেখ করেছেন, 'আমি আশা করি এই সিরিজ হবে, কারণ (ওডিআই) বিশ্বকাপ আসছে, সেখানে পাকিস্তান দলও টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে।"

পাকিস্তান থেকে ফেরার পর প্রতিবেশী দেশটির আয়োজনের প্রশংসা করেছেন রজার বিনি। বিসিসিআই সভাপতি বলেন, 'আমরা যখন ১৯৮৪ সালে এখানে টেস্ট ম্যাচ খেলেছিলাম, আমাদের আবার একইভাবে অ্যাপায়ন করা হয়েছিল। সেখানে আমাদের যত্ন নেওয়া হয়েছিল। রাজার হালে রাখা হয়েছিল। এক দারুণ অভিজ্ঞতা ছিল। এবারও পাকিস্তানের সর্বত্রই তাঁকে রাজার মতো রাখা হয়েছিল এবং একইভাবে তাঁর যত্ন নেওয়া হয়েছিল।'

বিসিসিআই-এর প্রতিনিধিদের জন্য লাহোরে বিরাট ডিনারের আয়োজন করেছিল পাক বোর্ড। নৈশভোজে হাজির ছিলেন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। রজার-রাজীব তাঁদের সঙ্গে দেখাও করেন।

ভারত

চলতি এশিয়া কাপ একক ভাবে পাকিস্তানের আয়োজন করার কথা ছিল। কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল যে, কোনও মতেই ভারত যাবে না পাকিস্তানে। ফলে বাধ্য হয়েই পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপের ইতিহাসে যা প্রথম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+