রকিং রোহিত, কিউয়িদের বিরুদ্ধে শতরান হাঁকালেন ভারতীয় ওপেনার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতকে। তবে পুণেতে ৬ উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। এবার সিরিজ নির্ণায়ক ম্যাচে দুরন্ত রোহিত।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে তৃতীয় একদিনের ম্যাচ। প্রথম ম্যাচে মুম্বইতে ৬ উইকেটে হারতে হয়েছে ভারতকে। আর এদিনের ম্যাচ ৬উইকেটে জিতে তারই মধুর বদলা নিল ভারত। তৃতীয় ম্যাচে শুরু থেকেই কথা বলছে রোহিত শর্মার ব্যাট।
কিউয়ি বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ পারফরম্যান্স দেখিয়ে নিজের পনেরোতম শতরানটি ঝোলায় পুড়ে নিলেন এই ভারতীয় ওপেনার। ১২ টি ৪ ২টি ৬ রয়েছে রোহিতের ইনিংসে। এটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের পঞ্চম শতরান।
প্রথম ম্যাচে ত্রাস হয়ে ওঠা সাউদি, বোল্টদের বিরুদ্ধেও স্বচ্ছন্দ ছিলেন ভারতীয় এই ওপেনার। শিখর ধাওয়ান মাত্র ১৪ করে আউট হয়ে গেলেও , অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা।
A combination of elegance, timing and placement for Hitman as he brings up his 15th ODI Century #INDvNZ @ImRo45 pic.twitter.com/ezqxD8CmSQ
— BCCI (@BCCI) October 29, 2017
Click it and Unblock the Notifications