ভারতীয় দলে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন করার অধিকার কারোর নেই, বিরাট মন্তব্য টি-২০ বিশ্বকাপ জয়ী তারকার
ভারতীয় দলে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন করার অধিকার কারোর নেই, বিরাট মন্তব্য টি-২০ বিশ্বকাপ জয়ী তারকার
দীর্ঘ সময় ধরে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। প্রায় তিন বছর হতে চলল বিরাটের ব্যাটে রান নেই। তবুও তাঁকে বয়ে বেড়াচ্ছে দল। এই পরিস্থিতি বিরাটকে দলে রাখা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অনেকেই বিরাটের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে সাওয়াল করেছেন। তবে, বিশেজ্ঞদের থেকে ভিন্ন মেরুতে অবস্থান রবীন উথাপ্পার।

বিরাট কোহলির অফ ফর্ম:
২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি বিরাট কোহলি। ১৮টি টেস্ট খেলা হয়ে গেলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে আয়োজিত পঞ্চম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করেন বিরাট। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে আসে ২০ রান। তার আগের টেস্ট ম্যাচগুলিতেও আহামরি কিছুই করতে পারেননি বিরাট। এখনও পর্যন্ত ২০১৯ সালের অগস্টের পর একদিনের ক্রিকেটে শতরান পাননি বিরাট। ওডিআই ক্রিকেটে বিরাটের শেষ পাঁচ ইনিংসের রান যথাক্রমে ৮, ১৮, ০, ১৬, ১৭।

আরও ৩০-৩৫টি শতরান করবেন বিরাট কোহলি:
ভারতীয় দলে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন করাটা ঠিক নয় মনে করেন রবীন উথাপ্পা। বিরাটের সমালোচকদের এক হাত নিয়ে তিনি বলেছেন, "ও যখন রান করছিল, একের পর এক শতরান করছিল তখন কেউ বলছিল না এই ভাবে খেলতে হবে, ওই ভাবে খেলতে হবে। আমি মনে করি না আমাদের অধিকার রয়েছে ওকে বলার যে কী ভাবে খেলতে হবে। নিজের দক্ষতায় ৭০টি শতরান করেছে ও এবং আরও ৩০-৩৫টি শতরান ও করবে নিজের ক্ষমতায়।"

স্পেস দেওয়া উচিৎ বিরাটকে:
২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রবিন উথাপ্পা মনে করেন বিরাট কোহলিকে ওর মতো স্পেস দেওয়া উচিৎ। পাশাপাশি এ-ও জানিয়েছেন, এটা কোহলির উপর যে ও বিশ্রাম নেবে নাকি প্রতিযোগীতা মূলত ক্রিকেট খেলবে। বিরাটের সমালোচকদের মুখ বন্ধ করার জন্যও। তাঁর কথায়, "আমাদের প্রয়োজন ওকে একা ছাড়া এবং ওকে খেলতে দেওয়া। ও জানে ওর জন্য কোনটা ভাল এবং আমি বিশ্বাস করি এক বার নিজের সমস্যা বুঝে নেওয়ার পর ও এই সমস্যা কাটিয়ে উঠবে। ওকে নিজের মতো থাকতে দেওয়ার জন্য স্পেস দেওয়া উচিৎ আমি মনে করি।"

ভারতীয় দলে বিরাটের জায়গা নিয়ে প্রশ্ন করার অধিকার কারোর নেই:
বিরাট কোহলি প্রসঙ্গে তাঁর প্রাক্তন সতীর্থ রবীন উথাপ্পা বলেছেন, "ও যদি মন করে ওর জন্য ব্রেক নেওয়াটা দরকার তা হলে ও নেবে। যদি ও মনে করে বেছে বেছে সিরিজ বা টুর্নামেন্ট খেলবে, তা হলে ওকে সেটাই করতে দেওয়া হোক। ওর জায়গা নিয়ে কখনও প্রশ্ন আনা আনবেন না। ও একজন ম্যাচ উইনার, এক জন প্রমাণিত ম্যাচ উইনার এবং বিশ্বের সেরা ও। আমাদের কোনও অধিকার নেই ওর জায়গা নিয়ে প্রশ্ন করার।"
উল্লেখ্য, এশিয়া কাপে ভারতীয় দলে ফিরতে পারেন বিরাট কোহলি। অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এশিয়া কাপ।












Click it and Unblock the Notifications