ধোনিকে দশক সেরা ওয়ান ডে দলের অধিনায়ক বাছলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ধোনিকে তাঁর দশক সেরা ওয়ান ডে দলের অধিনায়ক বাছলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

মহেন্দ্র সিং ধোনিকে তাঁর নির্বাচিত দশক সেরা ওয়ান ডে দলের অধিনায়ক বাছলেন ভারত তথা কেকেআর-র প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। ওই দলে পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিয়েছেন এই কর্নাটকী।

ধোনির অধিনায়কত্বে সুযোগ

ধোনির অধিনায়কত্বে সুযোগ

ভারতীয় ক্রিকেট দলে বেশ কয়েক পর্যায়ে সীমিত সময়ের জন্য সুযোগ পেয়েছিলেন রবিন উথাপ্পা। অধিকাংশ ক্ষেত্রেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই সুযোগ পেয়েছিলেন তিনি। তবে একাধিকবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন রবিন উথাপ্পা।

দশক সেরা দলের নেতা ধোনি

দশক সেরা দলের নেতা ধোনি

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলা রবিন উথাপ্পা তাঁর পছন্দের দশক সেরা একদিনের দল বাছলেন। ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপজয়ী ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই সেই দলের নেতা বেছেছেন উথাপ্পা।

দলে পাঁচ ভারতীয়

দলে পাঁচ ভারতীয়

এমএস ধোনি ছাড়াও টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান যুবরাজ সিং ও প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার জাহির খানকে নিজের দশক সেরা ওয়ান ডে দলে অন্তর্ভূক্ত করেছেন রবিন উথাপ্পা।

উথাপ্পার দল

উথাপ্পার দল

রোহিত শর্মা, ক্রিস গেইল, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, যুবরাজ সিং, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন স্টোকস, ড্যানিয়েল ভিত্তোরি, জাহির খান, লাসিথ মালিঙ্গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+