রবিন দাস ম্যাথু পটসের পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতেই শোরগোল! লর্ডসে স্টোকসের ইংল্যান্ডে এ কোন বাঙালি?

লর্ডসে টেস্ট খেলেছেন বাংলার দুই কিংবদন্তি। পঙ্কজ রায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋদ্ধিমান সাহা ভারতীয় দলের সঙ্গে লর্ডস টেস্টে থাকলেও ক্রিকেটের মক্কায় খেলার সুযোগ পাননি। লর্ডসে এবার আরেক বাঙালিকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ডানহাতি ব্যাটার রবিন দাস।

রবিন দাস ম্যাথু পটসের পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতেই শোরগোল!

রবিন জেমস দাসের জন্ম ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। এসেক্সের হয়ে ভাইটালিটি ব্লাস্টে একটি টি ২০ ম্যাচ খেলেছেন, সাসেক্সের বিরুদ্ধে করেন ৭ রান। ২০ বছরের রবিন এসেক্স সেকেন্ড ইলেভেনের হয়ে নিয়মিত খেলেন। তাঁর দাদা জোনাথন জয় দাস এসেক্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। রবিনের জন্ম লেটনস্টোনে। তাঁর বাবা মৃদুল দাসের জন্ম অবশ্য বাংলাদেশে, সিলেটের সুনামগঞ্জে। এসেক্স আকাদেমির শিক্ষার্থী রবিন ক্লাব ক্রিকেট খেলেন ওয়ানস্টেডের হয়েও। গত বছর তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অনুশীলন করেছেন। এসেক্স সেকেন্ড ইলেভেন ও আকাদেমির হয়ে ভালো খেলাই তাঁকে জায়গা করে দিয়েছিল ভাইটালিটি ব্লাস্টের দলে। ২০২০ সালে রবিনের নাম ছিল বাংলাদেশে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি ২০ টুর্নামেন্টের ড্রাফটে। তবে খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে রবিন এসেক্সের আকাদেমির বর্ষসেরা ক্রিকেটার হন।

রবিনের পড়াশোনা ব্রেন্টউড স্কুলে। এসেক্স ম্যাচপ্লে কোয়ার্টার ফাইনালে ব্রেন্টউডের বিরুদ্ধে ওয়ানস্টেডের হয়ে ২০১৮ সালে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেন রবিন। ১০০ থেকে ২০০ রানে পৌঁছাতে নিয়েছিলেন মাত্র ৮ ওভার। ইনিংসের শেষ ওভারে ২৪ রান তুলে দ্বিশতরান করেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে নক আউট প্রতিযোগিতায় ক্লাবের হয়ে দ্বিশতরান করার রেকর্ডটিও সেই ইনিংসেই গড়েছিলেন রবিন। সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশি ভালো হলেও লাল বলের ক্রিকেটে রবিনের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আকাদেমি ডিরেক্টর ব্যারি হ্যায়াম। পরিস্থিতি অনুযায়ী যেমন দ্রুত মানিয়ে নিয়ে ভালো ইনিংস খেলেন রবিন, তেমনই তাঁর শট মারার দক্ষতাও প্রশংসিত বিভিন্ন মহলে।

গতকাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট শুরুর আগে দ্বাদশ ব্যক্তি হিসেবে নিখিল গোরান্টলা ও রবিন দাস সুযোগ পাওয়ায় তাঁদের শুভেচ্ছা জানানো হয় এসেক্সের তরফে। ৩৮তম ওভারের দ্বিতীয় বল করে এই টেস্টে অভিষেকেই চার উইকেট নেওয়া ম্য়াথু পটস চোটের কারণে ড্রেসিংরুমে ফিরে যান। ওভারের বাকি চারটি বল করেন বেন স্টোকস। তখন পটসের পরিবর্ত হিসেবে মাঠে ফিল্ডিং করতে নামেন রবিন দাস। পরের ওভার শুরুর আগে স্টুয়ার্ট ব্রড মঠে নামতেই সাজঘরে ফিরে যান রবিন দাস। স্বাভাবিকভাবে লর্ডসে বাঙালির মাঠে নামায় গর্বিত এপার বাংলা, ওপার বাংলা। যতই তা চার বলের জন্য হোক না কেন, রবিন মনে করালেন পঙ্কজ, সৌরভ, ঋদ্ধিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+