Road Safety World Series: বাইশ গজে আবারও সচিন বনাম শোয়েব! কবে দেখবেন এই ম্যাচ?
একটা সময় ভারত পাকিস্তান ম্যাচের ইউএসপি ছিল সচিন শোয়েবের দ্বৈরথ। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ কিনবা দ্বিপাক্ষিক সিরিজ। ভারত পাক ম্যাচ হলেই চুম্বকে উঠে আসত দুটোই নাম সচিন তেন্ডুলকর এবং শোয়েব আখতার। কিন্তু বর্তমানে দুই জনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বাইশ গজে আবার দেখা যেতে পারে সচিন শোয়েবের দ্বৈরথ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও মাস্টার ব্লাস্টারকে ব্যাট হাতে বছরে একবার দেখা যায়। রোড সেফটি সিরিজে খেলতে নামেন সচিন। এবার এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন পাকিস্তানেরর প্রাক্তনীরাও।তার মধ্যে নাম রয়েছে গতির রাজা শোয়েবেরও।

লিগের আগামী আসরে ৯টি দল অংশ নিতে যাচ্ছে। প্রথম মরসুমে ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দল অংশগ্রহণ করে।সন্দেহ নেই এবার তৃতীয় মরসুমে পাকিস্তান যোগ দেওয়ায় টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়বে। এবার মোট ৯টি দল অংশ নেবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে।
ফলে আরও একবার ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকার সুযোগ পাচ্ছেন সচিন বনাম শোয়েবের লড়াইয়ে। দেশের হয়ে খেলার সময় তাঁদের লড়াই ছিল দেখার মতো। ভারতের সেরা ব্যাটসম্যানকে আউট করার দায়িত্ব থাকত রাওলপিন্ডি এক্সপ্রেসের উপরেই।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে হয় 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ' নামের এক টুর্নামেন্ট। সেখানে প্রথম বার অংশ নিতে চলেছে পাকিস্তান। চলতি বছরের সেপ্টেম্বরে এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। এখনও অবধি এই টুর্নামেন্টের ২টি সংস্করণ ভারতেই অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এ বারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আসর বসবে ভারতের বাইরে।এখনও পর্যন্ত ভারতে এই লিগ অনুষ্ঠিত হলেও আগামী মরসুম ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু হয় ২০২০ সালে। যদিও মাত্র ৪টি ম্যাচ খেলা হওয়ার পরেই করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। পরে ২০২১ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণ সম্পন্ন করা হয়। উদ্বোধনী মরশুমে টুর্নামেন্টে অংশ নেয় ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

তিন সপ্তাহের এই টুর্নামেন্টে খেলবে নয়টি দল। শচীন টেন্ডুুলকার, কেভিন পিটারসেন, সনৎ জয়সূর্য, শেন ওয়াটসন, তিলকারত্নে দিলশান, যুবরাজ সিং, ব্রায়ান লারা, জন্টি রোডস এবং শেন বন্ডদের সঙ্গে দেখা যাবে আফ্রিদি, মিসবাহ উল হক, শোয়েব আখতারের মতো ক্রিকেটারদের। এবার কিন্তু এই টুর্নামেন্টের আর্কষণ আরও বেড়ে গেল।












Click it and Unblock the Notifications