ব্যাটিং বিপর্যয় রাজস্থানের, দিল্লির টার্গেট ১১৬, লড়লেন একা পরাগ
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই সম্ভবত ব্যুমেরাং হয়ে গেল রাজস্থান রয়্যালসের কাছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পর দিল্লি তুলল ৯ উইকেটে ১১৫ রান।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই সম্ভবত ব্যুমেরাং হয়ে গেল রাজস্থান রয়্যালসের কাছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পর দিল্লি তুলল ৯ উইকেটে ১১৫ রান। দলের হয়ে লড়লেন একমাত্র রিয়ান পরাগ। তিনি করলেন ৪৯ বলে ৫০ রান।

এদিন রাজস্থানের হয়ে অজিঙ্ক রাহানে ও লিয়াম লিভিংস্টোন ওপেন করেন। রাহানে ২ ও লিভিংস্টোন ১৪ রানে ফেরেন। সঞ্জু স্যামসন ৫, মহিপাল লোমরোর ৮, শ্রেয়স গোপাল ১২ রান করেন।
শেষদিকে স্টুয়ার্ট বিনি ০, কৃষ্ণাপ্পা গৌতম ৬, ইশ সোধি ৬ রান করেন। দিল্লির হয়ে ইশান্ত শর্মা ও অমিত মিশ্র ৩টি করে উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নিয়েছেন।
এদিন আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন রিয়ান পরাগ। এর আগেও তিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দারুণ খেলে ম্যাচ জিতিয়ে ফিরেছেন। এদিনও দলের বিপর্যয়ে রুখে দাঁড়ান তিনি।












Click it and Unblock the Notifications