বিশ্বকাপ জিতে এবার বিয়ের আনন্দে মাতবেন রোহিত-বিরাটরা, সাত পাকে বাঁধা পড়ছেন পন্থের বোন সাক্ষী
একটা বিরাট জয়ের পর ভারতীয় টিম দেশে ফিরেছে। এখন সময়টা পরিবারের জন্যে। আর সেই পরিবারের মধ্যেই এখন বসতে চলেছে বিবাহ আসর। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের বোন সাক্ষী পন্থের শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে আজ ও আগামীকাল। মনে করা হচ্ছে, বিয়েতে ভারতীয় ক্রিকেট দলের তারকারা উপস্থিত থাকতে পারেন।
যা জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের মুসৌরিতে মঙ্গলবার ও বুধবার এই গোপন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে সেখানেই, ক্রিকেট তারকারা সপরিবারে উপস্থিত থাকতে পারেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ আরও অনেকে। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, বিয়েতে বসতে চলেছে চাঁদের হাট।

- কে হচ্ছেন সাক্ষীর জীবনসঙ্গী?
সাক্ষী পন্থ ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। প্রায় ৯ বছর প্রেমের পর ২০২৪ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। লন্ডনে হয়েছিল বাগদান পর্ব। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ধোনি।
যুক্তরাজ্যে পড়াশোনা করা সাক্ষী সোশ্যাল মিডিয়ায় তার ট্রেন্ডি স্টাইল ও ভ্রমণের ছবির জন্য জনপ্রিয়। আর এখন সবার নজর তাঁর বিয়ের দিকেই।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ঋষভ পন্থ এখন প্রস্তুতি সারছেন আসন্ন আইপিএলের জন্য। এই ঋষভ পন্থ এখন স্বাভাবিক খেলা খেলতে পারলেও ২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। একাধিক অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরে আসেন তিনি। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঋষভ পন্থ।
একই সাথে ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে পন্ত ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হন। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তাকে ২৭ কোটি টাকায় দলে নেয়। পাঞ্জাব কিংস (পিবিকেএস) ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে কেনার চেষ্টা করেছিল, কিন্তু পন্ত সেই রেকর্ড ভেঙে দেন। তাই আপাতত, আইপিএলের জন্যেই প্রস্তুতি নিচ্ছেন ঋষভ পন্থ। একই সাথে বোনের বিয়ের জন্যেও করছেন ব্যবস্থা।
সাক্ষীর বিয়ের অনুষ্ঠানে ক্রিকেট তারকাদের উপস্থিতির সম্ভাবনা ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। স্বাভাবিক ভাবেই বিয়ে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখনও বিয়ে সংক্রান্ত কোনও কিছুই মিডিয়ায় প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে সাক্ষী নিজেই সময় করে ছবি পোস্ট করবেন।












Click it and Unblock the Notifications