IPL 2021: আইপিএলে নেতৃত্বে ঋষভ পন্থ-ই, শ্রেয়সকে পেয়ে শক্তিবৃদ্ধিতে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালস

প্রত্যাশিতভাবেই আইপিএলের বাকি ম্যাচগুলিতে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। আজ এই ঘোষণা করা হয়েছে জেএসডব্লু গ্রুপের মালিকানাধীন এই দলের তরফেই। আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখে প্লে অফে ওঠার কাছাকাছি পৌঁছে গিয়েছে গতবারের রানার-আপ দিল্লি ক্যাপিটালস।

শ্রেয়স ফিরলেও দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে পন্থ-ই

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। গত বছর তাঁর নেতৃত্বেই আইপিএল ফাইনাল খেলে দিল্লি। চলতি বছর আইপিএলের আগে ইংল্যান্ড সিরিজে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় সরে যাওয়ায় বেশ কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে বাইরে থাকতে হয় শ্রেয়সকে। অস্ত্রোপচার হয়, রিহ্যাবের পর এখন তিনি পুরো ফিট। শ্রেয়স না থাকায় ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছিল। তাঁর নেতৃত্বেও আইপিএলে দল ভালো খেলছে এবং দেশের হয়ে তিন ফরম্যাটেই পন্থ এখন যেমন তারকা হয়ে উঠেছেন তাতে তাঁর উপরই আস্থা রাখলেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররা।

দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দাল টুইটে লিখেছেন, বাকি আইপিএল মরশুমের জন্য সুপার এক্সাইটেড। শ্রেয়স পুরো ফিট হয়ে দলের সঙ্গে চলে এসেছেন, এতে আমরা সকলেই খুশি। আইপিএলের প্রথমার্ধে ঋষভ পন্থের নেতৃত্বে দল যেভাবে খেলেছে তাতে সেই ধারাবাহিকতা বাকি ম্যাচগুলিতেও বজায় থাকা নিয়ে আমাদের মনে কোনও সংশয় নেই। এবার আইপিএল খেতাব ঘরে আনার জন্যও গোটা দলকে আহ্বান জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধার।

দিল্লি ক্যাপিটালস ৮টি ম্যাচ খেলেছে। আর ২টি জিতলেই শেষ চারে জায়গা পাকা হয়ে যাবে। ২২ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালস খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালস, ২৮ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স, ২ অক্টোবর মুম্বই ইন্ডিয়ান্স, ৪ অক্টোবর চেন্নাই সুপার কিংস ও ৮ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল।

নিভৃতবাস কাটিয়ে দলের অনুশীলনে নেমে পড়েছেন হেড কোচ রিকি পন্টিং। তিনি বলেন, আইপিএল স্থগিতের পর দেশে ফিরে হোটেলে দুই সপ্তাহের কঠিন নিভৃতবাস কাটাতে হয়েছিল। সেই তুলনায় সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে ৬ দিনের কোয়ারান্টিনে থাকতে অসুবিধা হয়নি। নিভৃতবাস শেষের নিশ্চয়তা পেয়ে ভালো লেগেছিল। দলের সঙ্গে যোগ দেওয়ার পর সকলের হাসিমুখ দেখে ভালো লাগছে। এখানে অন্যান্য কোচেদের প্রশিক্ষণে দলের সকলেই ভালো জায়গায় রয়েছে। আইপিএলের প্রথমার্ধে আমরা যে ভালো ক্রিকেট খেলেছি সেটা অতীত। চার মাস পর নতুন করে শুরু করতে হবে। সকলকে বলেছি, প্রথমার্ধের চেয়েও এই ৬টি ম্যাচ আরও ভালো খেলতে হবে। শ্রেয়স ফিরে এসেছেন, বিশ্বমানের ক্রিকেটার। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। এখানকার কন্ডিশনের সঙ্গে সকলের মানিয়ে নিতেও অসুবিধা হবে না। প্রথম ম্যাচের অপেক্ষাতেই রয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+