দুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইট
দুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইট
মরাত্মক বিপর্যয়ের কবল থেকে রক্ষা পেয়েছেন ঋষভ পন্থ। বিভৎস গাড়ি দুর্ঘটনায় ৩০ ডিসেম্বর মারাত্মক রকম আহত হন ঋষভ। দিল্লি- দেরাদুন হাইওয়েতে মহম্মদপুর জাটের সামনে ভারতীয় উইকেটরক্ষকের গাড়ি ধাক্কা মারে ডিফাইডারে এবং তাতে আগুন ধরে যায়। কোনও ভাবে গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে প্রাণে বাঁচেন তরুণ উইকেটরক্ষক। তাঁকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করেন সুশীল মান।

সেই সময়ে রাস্তার পাশেই ছিলেন সুশীল। তিনি তড়িঘড়ি পৌঁছে যান ঋষভের কাছে এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সুশীল মানকে সম্মানিত করার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ডের সরকার। বেশ কয়েকদিন রুরকির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কাটানোর পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঋষভ পন্থকে নিয়ে আসা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই বিসিসিআই-এর নিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এবং বিসিসিআই-এর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।
দীর্ঘ দিন পর সামাজিক মাধ্যমে এই দিন অ্যাকটিভ হয়েছিলেন ঋষভ পন্থ। টুইটারে অ্যাকটিভ হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামণা করা অসংখ্য অনুরাগী, ভক্তদের উদ্দেশ্যে তিনি সম্মানজ্ঞান করেছেন এবং জানিয়েছেন তিনি কতৃজ্ঞ এই ভালবাসা পেয়ে। পন্থ জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে এবং রিকভারির প্রক্রিয়া শুরু হয়েছে। টুইটারে ঋষভ পন্থ লিখেছেন, "আমি বিনীত এবং কৃতজ্ঞ সমস্ত রকম সহযোগিতা এবং শুভ কামনার জন্য। আমি আপনাদের জানাতে চাই যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার পথ এখন থেকে শুরু হল এবং আগামী দিনে যে যে প্রতিবন্ধকতা আসবে তার জন্য আমি তৈরি। বিসিসিআই এবং জয় শাহ এবং সরকারী সংস্থাগুলিকে ধন্যবাদ অসাধারণ ভাবে সহযোগীতা করার জন্য।"
আইপিএল ২০২৩-এ ঋষভ পন্থকে খেলতে দেখার কোনও সুযোগ নেই। প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,সম্ভবত আঠারো মাস খেলার মধ্যে ফিরতে পারবেন না পন্থ। পাশাপাশি জানিয়েছে, আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না পন্থ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকায় বর্তমানে রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications