Rishabh Pant: টিম ইন্ডিয়ার শিবিরে ঋষভ পন্থ, কবে ফিরছেন ভারতীয় দলে? দেখুন ভিডিও
এশিয়া কাপের আগে ভারতীয় দলের শিবিরে ঋষভ পন্থ। বর্তমানে বেঙ্গালুরুর আলুরে চলেছে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবির। এই শিবিরেই এবার দেখা গেল ভারতীয় দলের তারকা উইকেটরক্ষককে। তাহলে কী বিশ্বকাপের আগে ভারতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে পন্থের?
গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়াল পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যায় ভারতীয় দলের শিবিরে পন্থকে। তাঁকে স্বাগত জানান কুলদীপ যাদব, এমনকি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও দেখা যায় তাঁকে। বেশ কিছুক্ষণ ভারতীয় দলের শিবিরে সময় কাটান পন্থ , দেখেন সতীর্থদের এশিয়া কাপের প্রস্তুতিও। সাদা বল পরম মমতায় কুড়িয়ে নিলেন মাটি থেকে।
একটা দুর্ঘটনা বদলে দিয়েছে পন্থের কেরিয়ার। সব কিছু স্বাভাবিক থাকলে অতিথি হিসাবে ভারতীয় দলের শিবিরে আসতে হত না পন্থকে। তি্নিই হতে পারতেন টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা। আলুরে টিম ইন্ডিয়ার ক্যাম্পে নয় পন্থের বর্তমান ঠিকানা এখন বেঙ্গালুরুর এনসিএ। ফিট অনেকটাই হয়েছেন, তবে খেলার মতো অবস্থায় এখনো আসেনি। তাই বিশ্বকাপে ঋষভর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
সোমবার ভারতীয় দলের উইকেটরক্ষক জিম সেশনের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে জোর কদমে সাইক্লিং করছেন পন্থ। তাঁর সঙ্গে ফিজিক্যাল ট্রেনারও। পন্থেৱ ফিটনেসের ভিডিও দেখে তাঁর ভক্তরা খুশি।

৩০ অগস্ট থেকে শুরুহতে চলেছে এবারের এশিয়া কাপ। ঘরের মাঠেশেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। ২ সেপ্টেম্বর চির প্রতিদ্ব্ন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে চলেছেন ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পরের প্রতিপক্ষ নেপাল।












Click it and Unblock the Notifications