Rishabh Pant: শুধু ঋষভ নন, পথে দুর্ঘটনার শিকার হয়েছেন কোন কোন ভারতীয় ক্রিকেটাররা? রইল তালিকা
মানুষের জীবনে দুর্ঘটনা যেকোনও সময় ঘটতে পারে। সাধারণ মানুষ হোন বা তারকা ব্যক্তিত্ব, দুর্ঘটনার কাউকেই বলে আসে না। প্রতিদিন দেশজুড়ে ঘটে যায় একাধিক দুর্ঘটনা। তবে তাঁর শিকার যদি হন দেশের প্রথম সারির ক্রিকেটাররা সেটাই উঠে আসে সংবাদ শিরোনামে। ঠিক যেমনটা হয়েছিল ২০২২ সালের ৩০ ডিসেম্বর।
ভোরের আলো ফোটার আগেই দেশজুড়ে দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়েছিল বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটাের কবলে পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। তার পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পন্থ। লড়াই চালাচ্ছেন ২২ গজে প্রত্যাবর্তনের। ঋষভ ছাড়াও আর একাধিক ভারতীয় ক্রিকেটার দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মনসুর আলি খান পতৌদির জীবন ১৯৬১ সালে একটি মর্মান্তিক দিকে মোড় নেয়। সেই বছর পূর্ব সাসেক্সের হোভে তাঁর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁর ডান চোখে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও, পতৌদি উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়ে ওঠেন। তবে সেই সেই চোখে দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। কিন্ত তাতে ক্রিকেট খেলা কোনও প্রভাব পড়েনি। অবশেষে ২১ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেট দলের অধিনায়ক হন।
এই তালিকায় নাম আছে সুনীল গাভাসকরেরও। কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ২০১৪ সালে ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনাযর কবলে পড়েন। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। মুষলধারে বৃষ্টিতে দুর্ঘটনাটি ঘটেছিল, কিন্তু গাভাসকর সহ ভাষ্যকাররা অক্ষত হয়ে উঠেছিলেন।
ভারতের আরও এক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ২০২০ সালে রাজস্থানের সোরওয়ালের কোটা মেগা হাইওয়েতে একটি বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। গাড়িটি উল্টে যায়, কিন্তু আজহারউদ্দিন এবং তার পরিবার সামান্য আঘাত পান।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য যোগিন্দর শর্মা, ২০১১ সালে নয়া দিল্লির দ্বারকায় একটি প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন। মাথায় বড় আঘাত এবং ৪০-৫০টি সেলাই হয়। ভারতীয় দলের ক্রিকেটারকে আইসিইউতে ভর্তি করতে হয় এবং মাথার অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন।
ভারতীয় পেসার মহম্মদ শামি ২৫ শে মার্চ, ২০১৮ সালে বড়সড় দুঘর্টনার মুখোমুখি হন।, যখন একটি ট্রাকের সঙ্গে তাঁর টয়োটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।দিল্লির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সামান্য আঘাত এবং মাথায় ১০টি সেলাই থাকা সত্ত্বেও, শামি সুস্থ হয়ে ওঠেন এবং তার ক্রিকেট কেরিয়ার চালিয়ে যান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications