Rishabh Pant: ২৫ বছর বয়স কমালেন! দ্বিতীয় জন্ম তারিখ প্রকাশ্যে আনলেন ঋষভ

এক ধাক্কায় ঋষভ পন্থের বয়স কমে গেল ২৫? অবাক করা হলেও এমনই ঘট‌না ঘটিয়েছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান। না কোনও সরকারি নথিতে নয়, সোশ্যাল সাইটে নিজের দ্বিতীয় জন্ম তারিখ প্রকাশ্যে এনেছেন পন্থ। ঋষভের দ্বিতীয় জন্ম তারিখ অনুসারে তাঁর বয়স পাঁচ মাসের একটু বেশি।

সম্প্রতি টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপডেট করেছেন ঋষভ পন্থ। সামনে এনেছেন দ্বিতীয় জন্মদিন। তারিখ হিসেবে উল্লেখ করেছেন ২০২৩ সালের ৫ জানুয়ারি। কেন ঋষভ তাঁর দ্বিতীয় জন্ম প্রকাশ্যে আনলেন সমাজ মাধ্যমে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন নেটিজেনদের মধ্যে।

পন্থ

Rishabh Pant: ২৫ বছর বয়স কমালেন! দ্বিতীয় জন্ম তারিখ প্রকাশ্যে আনলেন ঋষভ
যদিও খোঁজ নিয়ে জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার সদস্য ইচ্ছাকৃতভাবেই এই তারিখটি দিয়েছেন। কারণ পথ দুর্ঘটনার পরে তিনি ওই দিনই নতুন জীবন পেয়েছিলেন। তাই ওই দিনকে নিজের দ্বিতীয় জন্মতারিখ হিসেবে বোঝাতে চেয়েছেন। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু খুব কাছ থেকে দেখেছিলেন তিনি।

১৯৯৭ সালের ৪ অক্টোবর পন্থের জন্মদিন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুরকির বাড়িতে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। ডান পায়ের হাঁটু-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পেয়েছিলেন। বিসিসিআইয়ের পক্ষ তাঁকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে নিয়ে যায়। সেখানকার এক বেসরকারি হাসপাতালে একাধিক বার অস্ত্রোপচার হয় টিম ইন্ডিয়ার তারকার।


ক্রিকেটপ্রেমীরা একাংশের মতে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। বেঁচে ফিরতে পারার বিষয়টি নতুন জন্মদিন হিসেবে চিহ্নিত করেছেন ক্রিকেটার। সম্ভবত, ৫ জানুয়ারি, চিকিৎসকরা পন্থকে জানান, তিনি এখন বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত। এই ৫ জানুয়ারি তারিখকে তাই দ্বিতীয় জন্মদিন বলে উল্লেখ করেছেন তিনি।

পন্থ

অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার এখন অনেকটাই সুস্থ। মাঠে ফেরার লড়াই করছেন। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সতীর্থদের সঙ্গেও দেখা হয়েছে পন্থের। সেখানে দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে দেখা হওয়ায় বেজায় খুশি পন্থ। শুধু তাই নয়, পন্থের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে শার্দূল-ঋষভরা চাহালের সঙ্গে খুনসুটিতে মেতেছেন।

পন্থ

ঋষভের সঙ্গে এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন যজুবেন্দ্র চাহাল, কে এল রাহুল, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ। তাঁদের সঙ্গে দেদার খুনসুটিতে ব্যস্ত ছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন ঋষভ। লিখেছেন, 'গ্যাংদের সঙ্গে রিইউইয়ন সবসময় ভালো লাগে।' এনসিএতেই ঋষভের সঙ্গে দেখা হয়েছে লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুরদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+