ওয়েম্বলিতে ইউরো দেখতে গিয়ে বিতর্কে মাস্কহীন পন্থ, উদ্বেগ ভক্তদের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন ছুটির মেজাজে। কেউ সপরিবারে ঘুরছেন। কেউ করছেন ইউরো কাপ বা উইম্বলডন দেখার পরিকল্পনা। তবে বাকিদের আগে ওয়েম্বলিতে খেলা দেখতে হাজির হলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। জড়ালেন বিতর্কেও।

ওয়েম্বলিতে পন্থ

ওয়েম্বলিতে পন্থ

গতকাল ওয়েম্বলিতে ছিল ইংল্যান্ড ও জার্মানির মধ্যে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রাহিম স্টার্লিং ও হ্যারি কেনের গোলে জোয়াকিম লো-র জার্মানিকে হারিয়ে শেষ আটে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল। সেই ম্যাচ দেখতেই ওয়েম্বলিতে ছিলেন। ওয়েম্বলির গ্যালারিতে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে পন্থ লিখেছেন, ম্যাচ দেখার অভিজ্ঞতা দারুণ।

মাস্কহীন অবস্থায়

মাস্কহীন অবস্থায়

ঋষভ পন্থকে হাতের কাছে অনেকেই তাঁর সঙ্গে ছবিও তোলেন। যদিও কারও মুখেই মাস্ক ছিল না। ইংল্যান্ডে এখনও করোনা সংক্রমণ রয়েছে। সে কারণে দর্শকাসন পুরো ভর্তি রাখার অনুমতি মেলেনি। তারই মধ্যে ঋষভের এই কাণ্ড উদ্বেগ বাড়িয়েছে তাঁর ভক্তদের। এরপরেও ওয়েম্বলি বা অল ইংল্যান্ড ক্লাবে দেখা যেতেই পারে কোনও ক্রিকেটারকে। তবে সেক্ষেত্রে বিসিসিআই করোনা-বিধি মেনে চলতে কোনও নির্দেশ দেয় কিনা সেটা দেখার।

বিতর্কে ক্রিকেটাররা

বিতর্কে ক্রিকেটাররা

ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয়ের বিধি ভাঙায় দলের সহ অধিনায়ক-সহ তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সাসপেন্ড করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। ভারতীয় ক্রিকেটারদের ২০ দিনের ছুটি দেওয়া হলেও বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ঘোরাফেরা করবেন ক্রিকেটাররা। সুরক্ষার সঙ্গে কোনও আপোস করা হবে না। সেখানে বিরাটের দলের বড় ভরসা পন্থ কীভাবে মাস্ক ছাড়াই দীর্ঘক্ষণ গ্যালারিতে কাটালেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উগ্বেগ ভক্তদের

উগ্বেগ ভক্তদের

অনেক ভক্ত পন্থের সোশ্যাল মিডিয়ায় নানাবিধ কমেন্টের মাধ্যমে সতর্কও করেছেন। অগাস্টে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। তার আগে মাস্কহীন পন্থকে ওয়েম্বলিতে দেখে কেউ লিখেছেন, মনে রাখবেন করোনা শুধু ভারতেই নেই। তাই নিরাপদে থাকুন। কেউ আবার জানতে চেয়েছেন, ইংল্যান্ড কি কোভিড-মুক্ত, নাকি করোনা পরিস্থিতিতে ঘরে থাকতে, মাস্ক পরতে বা শারীরিক দূরত্ব বজায় রাখতে যে বলা হচ্ছে তা সঠিক নয়?

কটাক্ষের মুখে

কটাক্ষের মুখে

ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল। তাতেও তাপমাত্রা ভারতে শীতকালের মতোই। পন্থকে দেখা গিয়েছে জ্যাকেট পরে থাকতে। এক ভক্ত মন্তব্য করেছেন, গরমকালে জ্যাকেট পরতে মুম্বইয়ের লোকদের দেখা গেলেও ইংল্যান্ড বা দিল্লির লোকেদের পক্ষে এমনটা করা সত্যিই বেমানান। এরপরেও ওয়েম্বলি বা অল ইংল্যান্ড ক্লাবে দেখা যেতেই পারে কোনও ক্রিকেটারকে। তবে সেক্ষেত্রে বিসিসিআই করোনা-বিধি মেনে চলতে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের কোনও নির্দেশ দেয় কিনা সেটা দেখার।

ছবি- ঋষভ পন্থের ইনস্টাগ্রাম ও টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+