ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পন্থের সামনে ধোনিকে টপকে যাওয়ার সুযোগ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পন্থের সামনে ধোনিকে টপকে যাওয়ার সুযোগ
কাল অর্থাৎ শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। এই ম্যাচেই ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে টপকে যেতে পারেন দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। এখন প্রশ্ন একটাই, আদৌ কী সেই সুযোগ পাবেন পন্থ?

ধোনির রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ জন ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি।

পন্থের সুযোগ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩ জন ব্যাটসম্যানকে আউট করেছেন ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচে ৩ জন ব্যাটসম্যানকে দস্তানাবন্দি করতে পারলেই ধোনিকে টপকে যাবেন পন্থ।

তালিকায় আর কারা
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক দীনেশ রামদিন। এমএস ধোনির থেকে বেশি ম্যাচ খেলে তিনিও ৫ জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করেছেন। হায়দরাবাদ ম্যাচে তাঁর সামনেও ধোনিকে টপকে যাওয়ার সুযোগ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরও এক উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচার (৪টি উইকেট)।

ঋষভ খেলবেন কি?
দেশে ও বিদেশে বিগত বেশ কয়েকটি সিরিজে একাধিকবার সুযোগ পেয়েও সেভাবে ঝলক দেখাতে পারেননি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তিনি ভারতীয় দলে সুযোগ পেতে পারেন বলে অনেকের বিশ্বাস। যদিও কিছু মানুষ মনে করেন, এই সিরিজে পন্থের পরিবর্তে দেশের আরও এক তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত।












Click it and Unblock the Notifications