বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই, কবে মাঠে ফিরবেন ঋষভ?

মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘতর হতে চলেছে ঋষভ পন্থের । একটি প্রতিবেদন অনুযায়ী পুরোপুরি সুস্থ উঠতে এখনও অনেকটা লাগবে পন্থের। ২০২৪ সালের আগে সম্ভবত পন্থের বাইশ গজে নামা হচ্ছে না। ফলে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন সম্ভবত অধরাই থাকছে ভারতীয় দলের তারকা এই ক্রিকেটারের।

গত বছরের ৩০ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন ঋষভ। পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠলেও তিনি জানুয়ারির মধ্যে ফিরতে পারবেন না। অর্থাত্ ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন না এটা স্পষ্ট। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে হতে চলা একদিনের বিশ্বকাপে খেলা হচ্ছে না পন্থের।

১

আপাতত চোট মুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে তাঁর। ঋষভকে সম্প্রতি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কয়েকটি ম্যাচে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা গেছে। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন যে কোনও সাহায্য ছাড়াই হাঁটতে পন্থের অন্তত কয়েক সপ্তাহ লাগবে।

গত বছর ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন ভারতীয় দলের উইকেটকিপার। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঋষভের অস্ত্রপচারও হয়। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

২

একটা সড়ক দূর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিলো ঋষভের কেরিয়ার। হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু করেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। বাড়ির ব্যালকনিতে ক্রাচের সাহায্যে হাঁটার ভিডিও নিজেই পোস্ট করেছেন সমাজমাধ্যমে। স্যুইমিং পুলেও ক্রাচের সাহায্যে হাঁটা অনুশীলন করছেন তিনি।

পন্থের বিকল্প হিসেবে কোনও নাম চূড়ান্ত করতে পারেনি টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটি। টেস্টে কেএস ভরতকে খেলানো হচ্ছে আর সাদা বলের ক্রিকেটে ঈশান কিষান ও কেএল রাহুলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে।

৩

এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে তৃতীয় উইকেট রক্ষকের খোঁজ শুরু করে দিল টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ঋষভ দ্রুত সুস্থ হচ্ছে। তবে ওর পুরো ফিট হয়ে উঠতে এখনও সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।আমরা চাই ও সম্পূর্ণ সুস্থ হয়েই ক্রিকেট মাঠে ফিরুক। কারণ ওর সামনে লম্বা ক্রিকেট কেরিয়ার পড়ে আছে।দলে রাহুল ও ঈশান কিষান আছে।ব্যাক হিসাবে আরও একজন উইকেটরক্ষক রাখা হতে পারে।

টিম ইন্ডিয়ার প্রধান পেসার বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ,পাশাপাশি চোটের তালিকায় রয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে টিম ইন্ডিয়াকে সব থেকে বেশি ভাবাচ্ছে ঋষভ পন্থের অনুপস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+