ইংল্যান্ডে টি২০-র মেজাজে শতরান ঋষভের, অনুশীলন ম্যাচে স্বমহিমায় গিল ও ইশান্ত

ইংল্যান্ডে টি২০-র মেজাজে শতরান ঋষভের, অনুশীলন ম্যাচে স্বমহিমায় গিল ও ইশান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতের অনুশীলন ম্যাচে জ্বলে উঠলেন ঋষভ পন্থ। প্রথম দিনের অর্ধশতরান এদিন শতরানে পরিণত করলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পন্থ ব্যাট হাতে যে ঝড় তুলেছেন, তা যে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জারি রাখতে চান, সেটা প্রমাণ করলেন। ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। বল হাতে আশা জাগালেন ইশান্ত শর্মা।

ইংল্যান্ডে টি২০-র মেজাজে শতরান ঋষভের, অনুশীলন ম্যাচে স্বমহিমায় গিল ও ইশান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সাউদাম্পটনেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছে ভারতীয় ক্রিকেট দল। শনিবার ছিল সেই ম্যাচের দ্বিতীয় দিন। যার বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। সঙ্গে জানিয়েছে যে এই ম্যাচে ৯৪ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। ১৩৫ বলে ৮৫ রান করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ম্যাচে বল হাতে সাড়া জাগিয়েছেন ইশান্ত শর্মা। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার।

ম্যাচের প্রথম দিনের ভিডিও টুইটারে পোস্ট করেছিল বিসিসিআই। যেখানে ঋষভ পন্থ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে দেখা গিয়েছিল। ঝড়ো অর্ধশতরান হাঁকানোর পর ব্যাট তুলে ড্রেসিং রুমের অভিবাদনও কুড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ম্যাচে বল হাতে গা ঘামাতে দেখা গিয়েছিল মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রণ অশ্বিনকে। দুর্দান্ত দক্ষতায় তাঁদের জবাবও দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারারা।

যদিও কার নেতৃত্বে কোন ক্রিকেটার কোন দলে খেলছেন, তা অবশ্য বোঝা যাচ্ছে না। তবে পরে একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। যেখানে বিরাট কোহলিকে বল করতে দেখা গিয়েছে। ব্যাটিং করতে দেখা গিয়েছে কেএল রাহুলকে। বিসিসিআইয়ের তরফে লেখা হয়েছে, অধিনায়ক বনাম অধিনায়ক। যা থেকে এ সংক্রান্ত একটা ধারণা অবশ্যেই করা যায়। মোদ্দা কথা ঘুরিয়ে ফিরিয়ে দলের প্রত্যেক ক্রিকেটারের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়াই ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য বলে জানানো হয়েছে।

১৮ জুন সাউদাম্পনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। তার দুই দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলে টেস্ট খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। সে উপলক্ষ্যে স্মৃতি মান্ধানাদের প্রস্তুতির ছবি পোস্ট করেছে বিসিসিআই। যা ভাইরাল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+