ঋষভ পন্থের ভারতীয় দল নিয়ে চাঞ্চল্যকর দাবি, টি ২০ বিশ্বকাপের আগে কেন অস্বস্তি?

অক্টোবরে টি ২০ বিশ্বকাপ। তার আগে ভারত টি ২০ ফরম্যাটের এশিয়া কাপ খেলবে। এ ছাড়া অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে তিনটি করে টি ২০ আন্তর্জাতিক। তবে ভারতীয় দল টি ২০ বিশ্বকাপের আগে নার্ভাস বলে দাবি করে বসলেন ঋষভ পন্থ।

ঋষভ পন্থের ভারতীয় দল নিয়ে চাঞ্চল্যকর দাবি

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এখন খেলার ধরনে বদল এনেছে। পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের রণকৌশল কাজেও দিচ্ছে। টি ২০ ফরম্যাটে ভারতীয় দল একের পর এক সাফল্যও পাচ্ছে। দলে একটি জায়গা নেওয়ার জন্য রয়েছেন একাধিক ক্রিকেটার, চলছে সুস্থ প্রতিযোগিতা। তারই মধ্যে ঋষভ পন্থ ভারতীয় দলের নার্ভাসনেস নিয়ে কথা বলায় ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়ছে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঋষভ পন্থ বলেন, বিশ্বকাপ এগিয়ে আসছে। ভারতীয় দল কিছুটা নার্ভাস অবস্থায় রয়েছে। তবে দলের জন্য আমরা সকলে ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত। আমরা প্রসেসে ফোকাস রাখছি। আমরা সকলে সেটাই করতে পারি। যদিও গতকালই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, গত বছর পাকিস্তানের কাছে হারার পর এখন ভারত যে ধরনের ক্রিকেট খেলছে তা অনেকটাই আলাদা।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে ভারত কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। রোহিত শর্মার অধিনায়কত্বে সেই খরা মিটবে কিনা তা বলবে সময়। ঋষভ পন্থ বলেন, আশা করছি এবার আমরা ফাইনালে উঠতে পারব। আমরা সকলেই দেশের জন্য সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সাফল্যও এনে দিতে পারব। একইসঙ্গে চাইব, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলকে সমর্থনের জন্য প্রচুর ক্রিকেটপ্রেমী দর্শকাসনে হাজির থাকবেন। আমরা জিততে পারি- এই বিশ্বাস এনে দিতে দর্শকদের সমর্থন, উচ্ছ্বাস আমাদের পক্ষে ইতিবাচকই হবে।

অস্ট্রেলিয়ায় ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিং ভারতের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছিল। অস্ট্রেলিয়ায় এবার বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন পন্থ। তাঁকে টি ২০ বিশ্বকাপের মুখও করেছে আইসিসি। পন্থ বলেন, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় আমার কেরিয়ারে অন্যতম সেরা প্রিয় মুহূর্ত। ওই অসাধারণ টেস্ট ম্যাচ তথা সিরিজে ভারতকে জেতাতে পেরে আমি খুবই আনন্দিত। মেলবোর্নে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের অপেক্ষায় থাকা পন্থ বলেন, এমসিজিতে ওই ম্যাচটি খেলার সময় দারুণ পরিবেশ তৈরি হবে। কেন না, এটি বিশ্বের অন্যতম সেরা ঐতিহ্যশালী স্টেডিয়াম। সেখানে প্রচুর সংখ্যক ভারতীয়ও উপস্থিত থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+