ঋষভ পন্থ জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন, ফিট হওয়ার প্রক্রিয়ায় মানছেন কোন রুটিন?

গাড়ি দুর্ঘটনা আপাতত মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে ঋষভ পন্থকে। অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়া চলছে। তবে ক্রাচে ভর দিয়েই যেতে হচ্ছে। রোজ চলছে ফিজিওথেরাপির তিনটি সেশন।

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পর পায়ে অস্ত্রোপচার হয়েছিল। এখনও ক্রাচে ভর দিয়েই চলতে হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, এক বছর কিংবা দুই বছরও লাগতে পারে পন্থের ভারতীয় দলে কামব্যাক করতে। যদিও পন্থ নিজে কোনও সময়সীমা দিচ্ছেন না। আপাতত নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে ফিজিওথেরাপির উপরই ভরসা করছেন।

আরোগ্যলাভের প্রক্রিয়ায় খুশি

আরোগ্যলাভের প্রক্রিয়ায় খুশি

ঋষভ পন্থের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়েছিল। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেছেন, তাঁর আরোগ্যলাভের প্রক্রিয়া ভালোভাবেই চলছে। উন্নতি হচ্ছে পরিস্থিতির। ঈশ্বরের আশীর্বাদ ও মেডিক্যাল টিমের সাপোর্টে তিনি দ্রুত ফিট হবেন বলে আশাবাদী ভারতের ১ নম্বর উইকেটকিপার। যদিও চলতি বছর তাঁর মাঠে ফেরা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে চলতি বছর বিশ্বকাপেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

জীবনের নতুন উপলব্ধি

জীবনের নতুন উপলব্ধি

কেরিয়ারে দুরন্ত ফর্মে থাকার সময়ই গাড়ি দুর্ঘটনায় ওলটপালট হয়ে গিয়েছে জীবন। তবে এরই মধ্যে জীবনের নানা সুন্দর দিক খুঁজে পাচ্ছেন পন্থ। তিনি আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার পক্ষে এটা বলা কঠিন যে আমার চারপাশে সবকিছুই আরও ইতিবাক হয়েছে বা নেতিবাচক হয়েছে। তবে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারছি। পুরোপুরিভাবে জীবন উপভোগ করছি। দৈনন্দিন জীবনে যে ছোট বিষয়গুলিকে অবহেলা করি সেগুলিকেও এখন উপভোগ করছি। প্রত্যেকেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে খুবই ব্যস্ততার মধ্যে কাটাই। ছোট ছোট অনেক কিছুই যে আমাদের দৈনন্দিন জীবনে আনন্দ দেয় সেটা আমরা উপলব্ধি করতে পারি না।

ছোট কিছুতেই পাচ্ছেন আনন্দ

ছোট কিছুতেই পাচ্ছেন আনন্দ

ঋষভ পন্থ বলেন, রোজ সকালে ব্রাশ দিয়ে দাঁত মাজা বা রোদে কিছুক্ষণ বসে থাকার মধ্যেও সুখ খুঁজে পাচ্ছি। নিজেদের লক্ষ্যপূরণ করতে গিয়ে এইসব দৈনন্দিন জীবনের নানা দিককে আমরা গুরুত্ব দিই না। দুর্ঘটনা তাঁকে যে ধাক্কা দিয়েছে তারপর থেকে প্রত্যেক দিনকে আশীর্বাদ হিসেবেই উপলব্ধি করছেন। যা বদল এনেছে তাঁর মানসিকতায়। প্রত্যেক মুহূর্তকে উপভোগ করে তা সযত্নে নিজের কাছেই রাখতে চান পন্থ।

দিনযাপনের কথা

দিনযাপনের কথা

দৈনন্দিন জীবন কীভাবে কাটছে সে কথাও জানিয়েছেন ঋষভ পন্থ। তিনি বলেন, সকালে ফিজিওথেরাপির প্রথম সেশন হয়। এরপর কিছুক্ষণ বিশ্রাম। প্রথম সেশনটি খুব কঠিন। তার উপরই নির্ভর করে দ্বিতীয় সেশন। ফল খাওয়ার পাশাপাশি ফ্লুইডও নিয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে হাঁটতে পারছেন ততদিন পর্যন্ত নিয়মিত রোদেও বসেব কিছুক্ষণ। বিকেলে ফিজিওথেরাপির তৃতীয় সেশন। ক্রিকেট তাঁর হৃদয়জুড়ে। মাঠে থাকাটা মিস করছেন। তবে দ্রুত যাতে হাঁটতে পারেন এবং ক্রমান্বয়ে খেলায় ফিরতে পারেন, পন্থের পাখির চোখ সেটাই। ঋষভ পন্থের পরিবর্ত উইকেটকিপার এখনও চূড়ান্ত করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কলকাতায় শিবিরে দেখে নেওয়া হয়েছে অভিষেক পোড়েল, শেল্ডন জ্যাকসন ও লাভনীত সিসোদিয়াকে। তবে অভিষেক বা লাভনীতের মধ্যে কেউ সুযোগ পেতে পারেন। এ মাসের মাঝামাঝিই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+