Rishabh Pant: রোহিতের কাছে করেছিলেন বিশেষ আবেদন, শতরান করে অজানা কথা প্রকাশ্যে আনলেন আবেগপ্রবণ পন্থ
শতরান করে চিপকে টেস্ট প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তৃতীয় দিনে পন্থের ১২৮ বলে ১০৯ রানের ইনিংস সাজানো ছিল ১৩টি চার এবং চারটি ছক্কা দিয়ে। কিন্ত শতরান করার পর মুখ খোলেননি। অবশেষে ম্যাচে জয়ের মুখ খুললেন পন্থ। আবেগের সুনামি বইল তাঁর কথায়।
দুর্ঘটনার পর টি২০ এবং ওডিআই ক্রিকেটে আগেই প্রত্যাবর্তন ঘটেছিল পন্থের। চেন্নাইতে কামব্যাকের বৃত্তটা যেন পূরণ হল। টেস্ট ম্যাচে ফিরে এবং সর্বোপরি শতরান করে ঋষভ যে কতটা আবেগতাড়িত ছিলেন সেটা প্রমাণিত হল তাঁর কথাতেই। ম্যাচ জয়ের পর সম্প্রচারকারী চ্যানেলে মনের কথা তুলে ধরলেন পন্থ।

একই সঙ্গে ঋষভ বলছে, 'এই শতরানটা করে আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমার লক্ষ্য থাকে সব ম্যাচেই ভালো খেলা। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না। তবে টেস্টে আমি ভালো খেলতে চাই। কারণ আমি মনে করি, এটাই আমার আসল জায়গা।"
এই ম্যাচের আগে তিনি অধিনায়ক রোহিত শর্মার কাছে টেস্ট ম্যাচে ৫ নম্বর জায়গা ফিরে পাওয়ার আবেদন করেছিলেন। ম্যাচ জয়ের পর সেই অজানা কথাই সকলের সামনে তুলে ধরলেন পন্থ।
তাঁর কথায়, যখন একজন ব্যাটসম্যান নিচের অর্ডারে ব্যাটিং করলে খুব বেশি করার সুযোগ পায় না কারণ আমি রোহিত ভাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম। ছয় বা সাত নম্বরে করলে, তখন বড় রান বা সেঞ্চুরি করার সুযোগ থাকে সীমিত। আমি তাঁকে এটা বলছিলাম নীচের দিকে করার সময় টেলএন্ডাররা চলে আসেন। ফলে তাদের সঙ্গে খুব বেশি ৭০,৮০ রান করতে পারব, ফলে ৫ নম্বরে ব্যাটিং করলে বড় রান করার সুযোগ থাকে।'
পন্থের ভূয়সী প্রশংসা করে রোহিত বলেন, পন্থ কঠিন সময়ের কাটিয়ে এসেছেন এবং আইপিএলে প্রত্যাবর্তন করেছিলেন, টি২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন, টেস্ট পন্থের কাছে প্রিয় ফৱম্যাট, ব্যাট এবং গ্লাভস হাতে দুটোতেই দারুণ পারফৱম্যান্স করেছেন এই ম্যাচে। ঋষভের ইনিংস সকলের কাছে আবেগের। পন্থ নিজের ফরম্যাটে ভালো খেলায় আমাদেরও ভালো লাগছে। পন্থ অনেক কঠিন সময়ের মধ্যে ছিলেন। তারপর এটা বিশেষ অনভূতি।'
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার আগে পন্থ শেষ লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ২৫ ডিসেম্বর। বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন পন্থ। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন।












Click it and Unblock the Notifications